বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেয়ারবাজারে নেগেটিভ ইকুইটি মেটানোর সময়সীমা আরও চার বছর বাড়াল নিয়ন্ত্রক সংস্থা কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৭ জেলায় নতুন এসপি নিয়োগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি মাহদী আমিন: ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে তে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির লুকায়িত নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী সেঞ্চুরিয়নে পাহাড়সম রান গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার মাহ্দী আমিন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬–৪৩ শতাংশ বাড়ানো হয়েছে মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে সামিরা খান মাহির আবেগঘন বার্তা

হবিগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

প্রতিবেদকের নাম

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে গত তিন দিনে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, আভিযানিক দলটি মাধবপুর উপজেলার সীমান্ত থেকে চার কিলোমিটার ভেতরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় টমেটো, কম্বল ও ফুচকাসহ বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। একই সময়ে চুনারুঘাট উপজেলার বাজারটিলা এলাকায় সাতছড়ি বিওপির টহল দল অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

উদ্ধার হওয়া এসব পণ্য ও মাদকদ্রব্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে অটল। এ লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ