বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেয়ারবাজারে নেগেটিভ ইকুইটি মেটানোর সময়সীমা আরও চার বছর বাড়াল নিয়ন্ত্রক সংস্থা কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৭ জেলায় নতুন এসপি নিয়োগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি মাহদী আমিন: ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে তে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির লুকায়িত নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী সেঞ্চুরিয়নে পাহাড়সম রান গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার মাহ্দী আমিন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬–৪৩ শতাংশ বাড়ানো হয়েছে মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে সামিরা খান মাহির আবেগঘন বার্তা

মাহ্দী আমিন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬–৪৩ শতাংশ বাড়ানো হয়েছে

প্রতিবেদকের নাম

দেশের পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০২৩ সালে বেতন পরিবর্তনের তিন বছরের মাথায় এই নতুন মজুরিকাঠামো কার্যকর করা হলো। প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতামূলক পরিবেশ বিবেচনা করেই এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি পোশাকশ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডে সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ একটি নতুন মজুরিকাঠামো নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

নতুন কাঠামোয় গ্রেড-১–এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এতে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ। গ্রেড-২–এর আওতায় সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকারদের বেতন ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে, যা ৪০ দশমিক ১১ শতাংশ বেশি।

এছাড়া গ্রেড-৩–এ জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বেড়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ৪১ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি। সর্বনিম্ন গ্রেড-৪–এর হেলপার, থ্রেড কাটার এবং লাইন অ্যাসিস্ট্যান্টদের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। এই গ্রেডে মজুরি বৃদ্ধির হার ৩৬ শতাংশ। বর্ধিত বেতনের পাশাপাশি শ্রমিকেরা নিয়মিত ওভারটাইম ও বোনাস পাবেন বলে জানিয়েছেন মাহ্দী আমিন। ফলে মূল বেতনের বাইরে তাঁদের অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে। মাহ্দী আমিন বলেন, তাঁরা বিশ্বাস করেন, শ্রমিকেরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি।

মাহ্দী আমিন তাঁর পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিশ্বজুড়ে যে খ্যাতি রয়েছে, তার নেপথ্যে রয়েছে শ্রমিকদের নিরলস পরিশ্রম ও ত্যাগ। তিনি মনে করেন, শ্রমিকের ন্যায্য মজুরি এবং শিল্পের মালিকপক্ষের সক্ষমতার মধ্যে একটি সুষম সমন্বয় বজায় রাখাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। শ্রমিকের জীবনমান উন্নয়ন এবং শিল্পের টেকসই প্রবৃদ্ধি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন। তাঁদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক। এই শিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে জড়িয়ে আছে তাঁদের জীবন, পরিবারের সংগ্রাম ও কারখানার ভবিষ্যৎ। তাই তাঁদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়; নৈতিক ও সমন্বিত দায়িত্বও।

তিনি আরও বলেন, নতুন এই মজুরিকাঠামো নির্ধারণে মজুরি বোর্ড, শ্রমিক ও মালিকপক্ষের সম্মিলিত ঐকমত্য ছিল। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান। শ্রমিকদের কোনো ধরনের উসকানি বা বিভ্রান্তিতে পা না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি কর্মক্ষেত্রে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখার ওপর জোর দেন।

সরকারের লক্ষ্য এমন একটি শিল্প খাত গড়ে তোলা, যেখানে শ্রমিকেরা তাদের প্রাপ্য মর্যাদা ও অধিকার পাবেন এবং বিনিয়োগকারীরা উৎপাদনে আস্থা রাখবেন। মালিক ও শ্রমিকের পারস্পরিক সহযোগিতাই পোশাকশিল্পকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ