বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেয়ারবাজারে নেগেটিভ ইকুইটি মেটানোর সময়সীমা আরও চার বছর বাড়াল নিয়ন্ত্রক সংস্থা কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৭ জেলায় নতুন এসপি নিয়োগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি মাহদী আমিন: ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে তে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির লুকায়িত নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী সেঞ্চুরিয়নে পাহাড়সম রান গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার মাহ্দী আমিন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬–৪৩ শতাংশ বাড়ানো হয়েছে মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে সামিরা খান মাহির আবেগঘন বার্তা

লুকায়িত নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম

পলাতক আওয়ামী লীগ বর্তমানে দেশে আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীদের এক গভীর বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিযোগ করেন, পলাতক দলটি বুঝে হোক কিংবা না বুঝে, আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিভিন্ন ধরনের প্রতারণা ও ফাঁদে ফেলছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে যারা সামাজিকভাবে অঘোষিতভাবে রিকনসিলিয়েশন বা সমঝোতায় পৌঁছে গিয়েছিল, পলাতক সেই গোষ্ঠীটি তাদের নতুন করে বিপদের মুখোমুখি দাঁড় করিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণ ও নেতাকর্মীরা বিষয়টি অনুধাবন করতে সক্ষম হবে যে, পলাতক দলের উসকানিতে যেন লুকায়িত নেতাকর্মীরা বিভ্রান্ত না হন। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে দেশ অস্থিতিশীল করার প্রচেষ্টার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলা করছে। একই সময় মোংলা বন্দরে ইন্দোনেশিয়ার জাহাজ আসার খবরের বিষয়ে তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য তার জানা নেই, বিষয়টি তার কাছে নতুন। এসময় ইন্দোনেশিয়ার ২০ শতাংশ জাহাজ আটক করা এবং সেটি মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পরের বিষয়টা আমার জ্ঞানে নেই। পরের বিষয়টা আমি এখনো জানি না, আপনার কাছে নতুন শুনলাম।’।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি জটিলতার প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনি বাধা বলতে বিষয়টি সেভাবে নেই। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বন্দী প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত চাওয়া হয়েছে। তিনি বলেন, এটি একটি স্বাভাবিক ও প্রচলিত প্রক্রিয়া। চুক্তির আওতায় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আবেদন করলে সংশ্লিষ্ট দেশ সাধারণত দণ্ডপ্রাপ্ত আসামিদের হস্তান্তর করে থাকে, যা নিয়মিতভাবে চর্চা করা হয়। তিনি বলেন, ‘এজ ইউজুয়াল এ রকম আরও আসামি যারা দণ্ডপ্রাপ্ত অথবা দণ্ডপ্রাপ্ত নয়, সে রকম ক্ষেত্রেও এক্সট্রাডিশন চুক্তিতে কভার করা আছে যে উভয় দেশের মধ্যে সেরকম ডিপ্লোমেটিক চ্যানেলে যদি চাওয়া হয় তারা সেটা ফেরত দেয়। এবং এটা কিন্তু প্রচলিত আছে, এটা একটা রেগুলার প্রসেস।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বৈঠকের পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি ভবিষ্যতের বিষয় এবং এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বৈঠক হয়নি। তিনি জানান, প্রধানমন্ত্রী সম্প্রতি এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন, কারণ তারা নিজেরাই সাক্ষাৎকার চেয়েছিলেন। তবে জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা সরকারের রয়েছে এবং সময়মতো তা জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ