বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেয়ারবাজারে নেগেটিভ ইকুইটি মেটানোর সময়সীমা আরও চার বছর বাড়াল নিয়ন্ত্রক সংস্থা কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৭ জেলায় নতুন এসপি নিয়োগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি মাহদী আমিন: ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে তে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির লুকায়িত নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী সেঞ্চুরিয়নে পাহাড়সম রান গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার মাহ্দী আমিন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬–৪৩ শতাংশ বাড়ানো হয়েছে মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে সামিরা খান মাহির আবেগঘন বার্তা

মাহদী আমিন: ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে

প্রতিবেদকের নাম

বাংলাদেশের পোশাকশিল্পের বিশ্বজয়ের পেছনে শ্রমিকদের নিরলস পরিশ্রম ও আত্মত্যাগ মূল ভূমিকা পালন করছে। এই শিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে শ্রমজীবী মানুষের জীবন ও পরিবারের সংগ্রামের গল্প জড়িয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও উন্নত জীবনমান নিশ্চিত করতে নতুন মজুরিকাঠামো নির্ধারণ করা হয়েছে। আজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি। পরে পক্ষ থেকে এ বিষয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্প খাতই দীর্ঘ মেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও অধিকতর সুযোগ নিশ্চিত করতে পারে।

মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে এই কাঠামোটি তৈরি করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরির হার বিবেচনায় নেওয়া হয়েছে। উপদেষ্টা মাহদী আমিনের মতে, ২০২৩ সালের সর্বশেষ বেতন বৃদ্ধির পর মাত্র তিন বছরের ব্যবধানে ৩৬ থেকে ৪৩ শতাংশ মজুরি বৃদ্ধি শ্রমিকদের আর্থসামাজিক নিরাপত্তায় একটি বড় অর্জন। বর্ধিত এই মূল বেতনের পাশাপাশি শ্রমিকেরা নিয়ম অনুযায়ী বোনাস ও ওভারটাইম সুবিধাও পাবেন, যা মাস শেষে তাঁদের মোট আয় আরও বাড়িয়ে দেবে। তাঁদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক।

নতুন এই মজুরিকাঠামোর অধীনে গ্রেডভিত্তিক বেতন পরিবর্তনের বিস্তারিত তথ্য তুলে ধরেন মাহদী আমিন। গ্রেড-১ এর অধীনে থাকা সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এতে বেতন বেড়েছে ৪৩ শতাংশ। গ্রেড-২ এর আওতায় সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার এবং সিনিয়র কলার ও কাফ মেকারদের বেতন ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ৪০ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি।

এছাড়া গ্রেড-৩ এর আওতাভুক্ত জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বেড়ে ১৯ হাজার ২০০ টাকা হয়েছে, যা ৪১ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বনিম্ন গ্রেড-৪ এর হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। এতে ৩৬ শতাংশ বেতন বেড়েছে।

উপদেষ্টা মাহদী আমিন আরও বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। আমরা এমন একটি শিল্প পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে উদ্যোক্তারা বিনিয়োগে আস্থা পাবেন এবং শ্রমিকেরা মর্যাদার সঙ্গে কাজ করবেন। বেকারত্ব না কমিয়ে বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। তাই শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি, কারণ শ্রমিকের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলেই কর্মসংস্থান, বিনিয়োগ ও রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত থাকবে।

সবশেষে মজুরি বোর্ড, শ্রমিক ও মালিকপক্ষকে ধন্যবাদ জানিয়ে মাহদী আমিন পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার আহ্বান জানান। তিনি বলেন, কোনো প্রকার উসকানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে উৎপাদনশীল কর্মপরিবেশ বজায় রাখা প্রয়োজন। শ্রমিক ও মালিকপক্ষের সম্মিলিত প্রচেষ্টাই বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করবে। শ্রমিকের মুখে স্বস্তি, কর্মক্ষেত্রে মর্যাদা ও শিল্পের টেকসই অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। শ্রমিক–মালিক ভাইবোনদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ বজায় রাখুন। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ