দেশের সাতটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ এবং আরও সাতজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা আদেশে বলা হয়, চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের এবং ডিএমপির আরেক উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের এসপি করা হয়েছে। এছাড়া এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, গাইবান্ধার বর্তমান এসপি জসিম উদ্দীনকে ফেনী জেলায় বদলি করা হয়েছে। অন্যদিকে এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার নতুন পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নতুন পদায়নের পাশাপাশি পুলিশের উচ্চপর্যায়ের আরও সাতজন কর্মকর্তাকে ভিন্ন পদে বদলি করার কথা প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।