বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেয়ারবাজারে নেগেটিভ ইকুইটি মেটানোর সময়সীমা আরও চার বছর বাড়াল নিয়ন্ত্রক সংস্থা কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৭ জেলায় নতুন এসপি নিয়োগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি মাহদী আমিন: ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে তে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির লুকায়িত নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী সেঞ্চুরিয়নে পাহাড়সম রান গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার মাহ্দী আমিন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬–৪৩ শতাংশ বাড়ানো হয়েছে মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে সামিরা খান মাহির আবেগঘন বার্তা

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে

প্রতিবেদকের নাম

কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে উপনির্বাচনের এই পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। উপনির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব সামলাবেন সংশ্লিষ্ট দুই উপজেলার নির্বাচন কর্মকর্তা। এছাড়া প্রবাসী নাগরিক ও দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই নির্বাচনে পোস্টাল ভোটিংয়ের বিশেষ সুযোগ থাকছে।

তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আগামী ৭ ডিসেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে আপিল করা যাবে এবং সংক্ষুব্ধদের সেই আপিল নিষ্পত্তি করা হবে ১৪ ডিসেম্বর। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর। চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৮ ডিসেম্বর।

সম্প্রতি সরকারি দলের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করার পর আসনটি শূন্য ঘোষিত হয়। এ বিষয়ে গত ১৭ নভেম্বর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে পদত্যাগের কার্যকর সিদ্ধান্ত জানিয়ে তার স্বাক্ষর করা চিঠি ১৫ নভেম্বর জমা দেন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে এবং পদত্যাগপত্র পাওয়ার দিন থেকেই আসনটি শূন্য হিসেবে গণ্য হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ