শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় রিলস বিজয়ী ইমন সাদীর প্রথম চলচ্চিত্র ‘খেয়া’: স্বপ্ন এখন রুপালি পর্দায় যশোরের সংরক্ষিত নারী আসনে রাজপথের ‘অগ্নিকন্যা’ অ্যাডভোকেট মুক্তিকে চায় এলাকাবাসী আইন ও রাজনীতিতে এক উজ্জ্বল মুখ: সংরক্ষিত আসনে এমপি হিসেবে তামান্না খানম আইরিনকে দেখতে চায় তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল – ঢাকা দক্ষিণ এর (আংশিক) কেন্দ্রীয় কমিটি প্রকাশিত আসছে সংসদ নির্বাচনে ঢাকা – ৫ আসনে বি এন পি ‘ মনোনীত ধানের শীষ প্রতীক এর মোঃ নবী উল্যাহ এর নির্বাচনী প্রচারণা নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন আশিক বন্ধুর কথা ও সুরে নাটকে আইটেম গানে স্মরণ “গফরগাঁও ভূমি অফিসে দুর্নীতি, জাল দলিল” কে এই ক্ষমতাবান, অসৎ,দুর্নীতিবাজ ঘুষখুর মোঃ ইমন! “১২ তম শাহাদত বার্ষিকীর স্মরণে” গফরগাঁও উপজেলার কে এই “মরহুম মোঃ মহিবুল হক (লাল মিয়া)” বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মরহুম মোঃ মহিবুল হক এর স্মরণে সপ্তাহব্যাপী আলোচনা ও দোয়া মাহফিল

অ‌তি‌রিক্ত সিম যেভা‌বে বন্ধ কর‌বেন

প্রতিবেদকের নাম
add

ডেস্ক রি‌পের্ট ঃ   বর্তমানে বিভিন্ন অফারের আকর্ষণে অনেকেই একাধিক মোবাইল সিম ব্যবহার করেন। সময়ের সঙ্গে সঙ্গে এসব সিমের অনেকগুলো অকার্যকর হয়ে পড়ে বা বছরের পর বছর অব্যবহৃত থাকে। ফলে নতুন সিম নিতে গেলেও পুরনো রেজিস্ট্রেশন থাকা সিমগুলোর কারণে বাধার মুখে পড়েন অনেক ব্যবহারকারী। বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় সবচেয়ে কার্যকর উপায় হলো অপ্রয়োজনীয় বা হারানো সিমগুলোর রেজিস্ট্রেশন বাতিল করা।

সিম কার নামে রেজিস্টার্ড, জানবেন যেভাবে
১. মোবাইল ফোনে *16001# ডায়াল করুন।
২. একটি মেসেজ আসবে, যেখানে জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা দিতে বলা হবে।
৩. তথ্য সঠিকভাবে দিলে আপনার এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত আছে তা জানিয়ে দেওয়া হবে।

সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম

১. হেল্পলাইনে কল করে:
যে সিমটি বন্ধ করতে চান, সেটি ব্যবহার করে সংশ্লিষ্ট অপারেটরের হেল্পলাইনে (যেমন: ১২১) কল দিন। জাতীয় পরিচয়পত্র নম্বর ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর সিম বন্ধ করে দেওয়া হবে।

২. কাস্টমার কেয়ারে গিয়ে:
হারিয়ে যাওয়া বা অন্যের হাতে থাকা সিম বন্ধ করতে সরাসরি সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলে যাচাই শেষে সিম বন্ধ করে দেওয়া হবে।

অপারেটরভিত্তিক সিম বন্ধের নিয়ম
▪️ গ্রামীণফোন (GP): হেল্পলাইন ১২১-এ কল করুন বা জিপি সেন্টারে গিয়ে জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিন।
▪️ বাংলালিংক: হেল্পলাইন ১২১ বা নিকটস্থ বাংলালিংক সেন্টারে প্রয়োজনীয় তথ্য দিয়ে সিম বন্ধ করা যায়।
▪️ রবি: হেল্পলাইন ১২১-এ যোগাযোগ করুন অথবা কাস্টমার কেয়ারে গিয়ে সিম বন্ধ করুন।
▪️ টেলিটক: হারানো সিম বন্ধ করতে কাস্টমার কেয়ারে যান বা হেল্পলাইনে যোগাযোগ করুন।
▪️ এয়ারটেল: *16001# ডায়াল করে বা কাস্টমার কেয়ারে গিয়ে এনআইডি তথ্যের মাধ্যমে সিম বন্ধ করা যায়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ