সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনে গুরুত্ব দিচ্ছে সরকার জনপ্রতি ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: জাতীয় সংসদে অর্থমন্ত্রী ফেনীতে পুলিশ পরিচয়ে মোবাইল তল্লাশি: তিন যুবক কারাগারে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে ঢাকাবাসীর মাথাপিছু আয় ৫,১৬৩ ডলার, ডিসিসিআইয়ের নতুন সূচক প্রকাশ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৩তম মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সংস্কার ও অপপ্রচার রোধের আহ্বান ওলামা পরিষদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা, সতর্ক অবস্থানে প্রসিকিউশন লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধ পরিস্থিতি ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে নতুন উদ্বেগ

আশিক বন্ধুর কথা ও সুরে নাটকে আইটেম গানে স্মরণ

প্রতিবেদকের নাম

বি‌নোদন প্রতি‌বেদক
নতুন বছরে সবাই নতুন মৌলিক গান নিয়ে নতুন করে ভাবছেন। কারন মৌলিক গানেই শিল্পীদের মূল পরিচয়। তারই ধারাবাহিকতায় নতুন একটি নাটকের নাচের আইটেম গানে কন্ঠ দিয়েছেন চ্যানেল আই ক্ষুদে গানরাজ তারকা নোশিন তাবাসসুম স্মরণ। শিডিউল পাবিনা’ শিরোনামে এই গানটি লিখেছেন ও সুর করেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার সুরকার আশিক বন্ধু। গতকাল রাত ৯ টায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে মগবাজারের স্টুডিওতে৷ রেকর্ডিং শেষে শিল্পী স্মরণ বলেন – আশিক বন্ধু গানটির ডেমো যখন পাঠালেন, তখনই হোয়াটসঅ্যাপে গানটি শুনে আমার খুব পছন্দ হয়েছে। বেশ মজার একটি আইটেম গান। যার কারণে স্টুডিওতেও খুব আনন্দে নেচে নেচে গানটি গেয়েছি। গানটি একদম কমার্শিয়াল জনপ্রিয় হওয়ার মতো গান। আমি স্টেজে এবং টিভিতেও গানটি গাইতে পারবো। প্রথমবারের মতো আশিক বন্ধুর লেখা ও সুরে গান গেয়ে খুব ভালো লাগলো। একসাথে আগামীতেও আরো ভালো কিছু গান করার স্বপ্ন জাগলো। গানটি দেখবেন ও শুনবেন তুষার মাহমুদের রচনা ও পরিচালনায় বটা ঘটার নির্বাচন নাটকে। উল্লেখ্য নাটকের শূটিং আজ থেকে চলছে ঢাকার পূবাইলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ