বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

যশোরের সংরক্ষিত নারী আসনে রাজপথের ‘অগ্নিকন্যা’ অ্যাডভোকেট মুক্তিকে চায় এলাকাবাসী

প্রতিবেদকের নাম

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর জেলার শার্শা উপজেলার মেয়ে, রাজপথের লড়াকু সৈনিক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নারগিস পারভীন মুক্তিকে আগামী দিনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় যশোরের সর্বস্তরের মানুষ। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা এই নেত্রীকে নিয়ে এখন তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
অ্যাডভোকেট নারগিস পারভীন মুক্তি যশোরের গণমানুষের নেতা, সাবেক সফল মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অত্যন্ত আস্থাভাজন ও জনপ্রিয় নেতা শাহিনুর রহমান স্বপনের সহধর্মিণী। প্রায় ২৬ বছর আগে স্বামী হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে তিনি জাতীয়তাবাদী আদর্শের ঝাণ্ডা তলে নিজেকে উৎসর্গ করেছেন।
আন্দোলন ও ত্যাগের ইতিহাস:
ফ্যাসিবাদী শাসন হঠাতে গত ১৭ বছর তিনি রাজপথে ছিলেন এক অকুতোভয় যোদ্ধা। আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জে একাধিকবার গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বারবার কারাবরণ ও অসংখ্য মিথ্যা মামলার শিকার হয়েও তিনি পিছপা হননি। এমনকি ঢাকার রাজপথে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের হাতে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েও তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অটল ছিলেন।
তৃণমূলের দাবি:
শার্শার গাতিপাড়া গ্রামের এই ‘অগ্নিকন্যা’ বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা জজ কোর্ট ও নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর পিপি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তাঁর একমাত্র কন্যা রাফিউন্নিছা স্বপ্নও ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত থেকে মায়ের লড়াইকে এগিয়ে নিচ্ছেন।
যশোরের সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মতে, বিগত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে অ্যাডভোকেট মুক্তির অবদান অবিস্মরণীয়। তারা মনে করেন, মাঠের রাজনীতি থেকে উঠে আসা এই সংগ্রামী নারীকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত করলে যশোরের নারী সমাজ ও অবহেলিত মানুষের অধিকার আদায়ে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন।
এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি তুলে বলা হচ্ছে, ত্যাগী ও পরীক্ষিত নেত্রী হিসেবে অ্যাডভোকেট নারগিস পারভীন মুক্তিই যশোরের জন্য যোগ্য প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ