বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান ছাতকে ইউটিউব দেখে আঙুর চাষে বাজিমাত প্রবাসফেরত তরুণের সফলতার গল্প পত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ

আধুনিক ওয়ার্ড গড়তে চান- মোছাঃ হালিমা বেগম

প্রতিবেদকের নাম

মো: মাহবুবুল আলম খাঁন :

শীতের আগমণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চারিদিকে ছড়িয়ে গিয়েছে নির্বাচনী হাওয়া। চারিদিকে মৌ মৌ করছে বিভিন্ন প্রার্থীদের পোষ্টারে। যদিও অধিকাংশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের তেমন দৌড় ঝাপ নাই। তথাপি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসন ও সদস্যদের মধ্যে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান করায় এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে তেমন নির্বাচনী হাওয়া লাগছে না। তবে নির্বাচনী প্রচার প্রচারণার মধ্যে পিছিয়ে নেই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন রায়গঞ্জ উপজেলা ইউনিটের মহিলা বিষয়ক সম্পাদিকা- মোছাঃ হালিমা বেগম।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা আসনে মোছাঃ হালিমা বেগম প্রতিদ্বন্দিতা করছেন জিরাফ মার্কা প্রতীক নিয়ে। মোছাঃ হালিমা বেগম জানান- এলাকার মানুষ তাকে ভালো বেসে নির্বাচনে করছে। ইনশাল্লাহ জয় লাভ হলে এ জয় হবে এলাকাবাসীর। এ জয় আমার না। এ জয় হবে খেটে খাওয়া মানুষের। মোছাঃ হালিমা বেগম আরোও বলেন- “আমি ওয়ার্ডের সকল মানুষের তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।” এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সব সময় তিনি একজন জন প্রতিনিধির মতই মানুষের পাশে থেকেছেন। ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করেছেন। সমাজের উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ডে ও দলীয় প্রোগ্রামে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন। সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়। তার উন্নয়নশীল নানামুখী কর্মকান্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে। গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এ বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়নের (৪,৫ ও ৬নং ওয়ার্ডে) সংরক্ষিত আসনে মেম্বার পদপ্রার্থী হিসেবে জিরাফ মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করবেন- মোছাঃ হালিমা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ