রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ গফরগাঁও উপজেলার ” বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” কে জাতীয়করণের দাবী এলাকাবাসীর যমুনার নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান

আর্জেন্টিনার জয়ে বাজি হেরে ভোলায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

ভোলা প্রতিনিধি ঃ

ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উন্মাদনার নতুন দৃষ্টান্ত দেখা গেছে ভোলার লালমোহনে। আর্জেন্টিনার জয়ে দেওয়া চ্যালেঞ্জ পূরণ করতে মাথা ন্যাড়া করেছেন এক ব্রাজিল সমর্থক। বুধবার (১৭ জুন) সকালে লালমোহন উপজেলার হরড হার্ডিঞ্জ বাজারের একটি সেলুনে বন্ধুদের উপস্থিতিতে মাথা ন্যাড়া করেন হৃদয় হাসান (২৮)। পরে সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন তিনি। হৃদয় হাসান উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে কম্পিউটার ব্যবসার সঙ্গে যুক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জয় পেলে মাথা ন্যাড়া করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছিলেন হৃদয়। একই সঙ্গে বন্ধুদের সামনেও তিনি এ বিষয়ে প্রতিশ্রুতি দেন। ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলের ব্যবধানে জয় পাওয়ার পর নিজের দেওয়া কথা রাখতে স্থানীয় বাজারের একটি সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তার কয়েকজন বন্ধু ও স্থানীয় ক্রীড়াপ্রেমী।

হৃদয় হাসান বলেন, আমি ব্রাজিল দলের সমর্থক। খেলার আগে কথা দিয়েছিলাম, আর্জেন্টিনা জিতলে মাথা ন্যাড়া করব। তাই নিজের দেওয়া কথা রেখেছি। তার এ ব্যতিক্রমী উদ্যোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

পরে বিষয়টি বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যমেও গুরুত্বসহকারে প্রকাশিত হয়। অনেকেই ঘটনাটিকে খেলার প্রতি সমর্থকদের আবেগ, ক্রীড়াসুলভ মনোভাব এবং বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার একটি মজার উদাহরণ হিসেবে দেখছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ