সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: জাতীয় সংসদে ডা. শফিকুর রহমান ইউনেসকোর ডিজিটাল লার্নিং উইকে যোগ দিতে ফ্রান্স গেলেন শিক্ষামন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী কেন বোটক্সের চেয়ে মুখের স্বাভাবিক অভিব্যক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার লরেন্স? যুদ্ধের খরচ মেটাতে পর্নোগ্রাফি শিল্পকে বৈধ করার পথে ইউক্রেন প্রবাসীদের ১০ দফা সমস্যা সমাধানে সংসদে প্রতিমন্ত্রী নুরের প্রতিশ্রুতি উপজেলা নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ: নতুন আচরণবিধি জারি করল নির্বাচন কমিশন শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব শেখ সেলিমের, দেশে ফেরার পরিকল্পনা ডিসেম্বরে ২২৮ বছরের পুরনো লন্ডনের রেস্তোরাঁ ‘রুলস’: যেখানে আজও ভিড় জমান বিখ্যাতরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় তিনজনকে শোকজ

ইউনেসকোর ডিজিটাল লার্নিং উইকে যোগ দিতে ফ্রান্স গেলেন শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম

ইউনেসকোর আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য ‘ডিজিটাল লার্নিং উইক’-এ যোগ দিতে ঢাকা ছেড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি প্যারিসের উদ্দেশে রওনা হন। আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’। সম্মেলনে শিক্ষা ও প্রযুক্তির পরিবর্তনশীল বাস্তবতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

সফরসূচি অনুযায়ী, আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেসকোর সদর দপ্তরে দুটি প্ল্যানারি সেশনে শিক্ষামন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি এআই যুগে শিক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ