সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিস্তল হাতে অভিযান: আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিবি রাষ্ট্রপতি: অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার দর্শন রাড্ডা হাসপাতাল ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আলটিমেটাম গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ ফিলিস্তিনির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ে স্থগিতাদেশ ২৪ ঘণ্টায় হামে ৭ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু শাহজালাল বিমানবন্দরে বাফুফে সভাপতি ও ফিফা প্রধানের সাক্ষাৎ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহেরদাদ আখলাকি কেতাবচির জয় নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান মৃত্যুর ঘটনা মামলায় গ্রেপ্তার এক যুবক

উত্তরায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, আহত ২ পুলিশ

প্রতিবেদকের নাম

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়ক দিয়ে শ্রমিকরা মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোড দিয়ে বের হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের বাধার মুখে পিছু হঠতে বাধ্য হন তারা।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, প্রায় ১০০০ থেকে ১৫০০ শ্রমিক লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাদের সাথে আলোচনার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা কোনো কথা না শুনে সহিংস হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এই ঘটনায় শ্রমিকদের হামলায় পুলিশের দুইজন কর্মকর্তা আহত হয়েছেন, যার মধ্যে একজনের হাত ভেঙে গেছে। এছাড়া পুলিশের একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বর্তমানে এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরবর্তীতে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ