বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শপিংমল-দোকান খোলা রাখার নতুন সময় নির্ধারণ কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দা, হস্তান্তর প্রক্রিয়া চলছে ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম আরটিভি’তে ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’ বিরামপুরে পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত মোরেলগঞ্জে ২৫জন মাদ্রাসা শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত খুলনায় ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার প্রদান

কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রতিবেদকের নাম

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ঃ  গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক রতনপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের রতনপুর রেলক্রসিংয়ের পাশে এক ব্যক্তির লাশ পড়েছিল। রেললাইনের পাশে ওই লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে রেলওয়ে পুলিশ সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কখন এ দুর্ঘটনাটি ঘটেছে? সেটা জানাতে পারেনি রেলওয়ে পুলিশ।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধারের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ