বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা জ্বালানি প্রতিমন্ত্রীর মেজর সকার লিগের নতুন ঠিকানা খুঁজে নিলেন চিলির তারকা আলেক্সিস সানচেজ কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দুই দেশের সম্পর্ক জোরদারে আমির শেখ তামিমের সাথে বৈঠক তরুণ উদ্যোক্তাদের জন্য ১০০০ কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ তরুণদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড: সমাজকল্যাণ মন্ত্রী উত্তর প্রদেশে গোমূত্র সংগ্রহে পাইলট প্রকল্প: কৃষকদের আয়ের নতুন পথ নাকি রাজনৈতিক বিতর্ক? ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের ও শেখ পরশের ফোনালাপ উপস্থাপন: কী কথা হয়েছিল তাদের? অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগই বড় অনুপ্রেরণা, আত্মবিশ্বাসী শান্ত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটার বদলে দত্তক ও বন্ধ্যাকরণের ওপর জোর উদ্ধারকারীদের

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণরাই সভ্যতার মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে তরুণ প্রজন্মই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর আবির্ভাবের ফলে বিশ্বজুড়ে যে নতুন ইকোসিস্টেম তৈরি হয়েছে, তাতে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের উদ্ভব ঘটছে। পুরোনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন। তিনি আরও বলেন, প্রযুক্তির এই অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য আশীর্বাদ হলেও এটি নতুন কিছু সংকট নিয়ে এসেছে। জ্ঞানের বিবর্তন এত দ্রুত ঘটছে যে, আগামীকালের পরিস্থিতি সম্পর্কে আগে থেকে ধারণা করা প্রায় অসম্ভব।

তরুণদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো সমস্যার সাথে এখন প্রযুক্তিভিত্তিক নতুন সংকট যুক্ত হয়েছে। তবে তরুণ প্রজন্মের মধ্যে এই নতুন ইকোসিস্টেমের সাথে মানিয়ে নেওয়ার সহজাত সক্ষমতা সবচেয়ে বেশি। তিনি আরও বলেন, তরুণদের এই প্রযুক্তিভিত্তিক জ্ঞান দেওয়ার মতো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বিশ্বজুড়ে এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি। তাই জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে তরুণদের দক্ষতা অর্জনের প্রক্রিয়ায় আরও বেশি নজর দিতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে জহির উদ্দিন স্বপন বলেন, সরকার তরুণ সমাজের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখে। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং জলবায়ু পরিবর্তনের মতো আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করেছে। অনুষ্ঠানে পররাষ্ট্র ও যুব মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি প্রতিনিধি, তরুণ উদ্যোক্তা এবং বিভিন্ন পেশার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।

তিনি বলেন, ‘জ্ঞান এখন আর নির্দিষ্ট বা স্থির কোনো বিষয় নয়, তা প্রতিনিয়ত পরিবর্তনশীল।

তাই তরুণদের হাতে সঠিক জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া প্রতিটি রাষ্ট্রের কর্তব্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ