বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান এক সরকারি সফরে খুলনা ও বাগেরহাটের উদ্দেশে যাত্রা করছেন। দিনব্যাপী এই সফরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ কার্যক্রম এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে তাঁর এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। এরপর সকাল ৯টায় হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণের কথা রয়েছে তাঁর। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার দিকে রওনা হবেন তিনি। সফরসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে আয়োজিত এক বিশেষ সভায় অংশগ্রহণ করবেন তিনি। বিকেলে তিনি মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। সমস্ত দিনের সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার পথে রওনা হবেন তিনি এবং বিকেল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত একটি পত্রে জানানো হয়েছে, এই সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সফরসঙ্গী হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ