সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি নিষ্কাশনের খাল বন্ধ করায় জলাবদ্ধতা, বিপাকে এলাকাবাসি বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে – উপপরিচালক মোঃ আব্দুর রফিক ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ ফুলবাড়ীতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণা প্রয়োজন : মির্জা ফখরুল দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ব্রাজিলের বিপক্ষে ১০ ‘ভিনদেশি’ নিয়ে মাঠে নেমেছিল মরক্কো!

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি ঃ

রাজশাহীর গোদাগাড়ীতে স্মার্টফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা, শপথ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৪ জুন) বেলা ১২টায় উপজেলার মহিশালবাড়ী আল-ইসলাহ্ ইসলামী একাডেমি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক, স্মার্টফোনে আসক্তি ও কিশোর অপরাধের বিরুদ্ধে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করে চরিত্র গঠনের শপথ নেন। শপথ গ্রহণ শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আহমেদ অনিক এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ রোধে শপথ বাক্য পাঠ করান কাওসার আলম সোহেল।

আয়োজকরা জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪টি জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্যরা প্রতি মাসে নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে দেশজুড়ে এই স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেন। বর্তমানে সংগঠনটির একটি প্রতিনিধি দল রাজশাহী বিভাগীয় সফরে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ