বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, নতুন রোগী প্রায় ২ হাজার জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে অন্ধ্রপ্রদেশে ৫ জনের প্রাণহানি লক্ষ্মীপুরে ব্যবসায়ীর প্রাণহানি: বাড়িতে ডেকে নিয়ে নিরাপত্তা ঘটনায় রাষ্ট্রপতি: বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিতে হবে স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, বাড়ছে হতাহতের সংখ্যা এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বিইআরসির শুনানিতে আজ নজর জ্বালানি ও রেল খাতে জাপানি বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী ইসরাইল নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা, নতুন ভোটের শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, প্রভাব ফেলছে তেলের দর

জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেবল রাজনৈতিক অধিকার নয়, বরং জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র প্রকৃত অর্থে শক্তিশালী হয়ে ওঠে। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে বা তাদের কণ্ঠরোধ করে কোনো দেশ সমৃদ্ধ হতে পারে না। দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুটি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে দেশের প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার তাদের সব ধরনের নীতি সহায়তা প্রদানে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, উদ্যোক্তাদের সহযোগিতা করা হলে একদিকে যেমন কর্মসংস্থান ও মানুষের জীবনের নিশ্চয়তা তৈরি হবে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিরও উন্নতি ঘটবে। সরকার এমন একটি দেশ গড়তে চায়, যেখানে প্রতিটি মানুষ বর্তমানের চেয়ে ভালো অবস্থায় থাকবে।

বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, বিদেশি বিনিয়োগ অবশ্যই প্রয়োজন এবং সরকার তা স্বাগত জানায়। তবে একই সঙ্গে দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করা জরুরি। তাদের ব্যবসা ও বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা নিশ্চিত করা হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সুযোগ তৈরি করাই সরকারের নীতির মূল উদ্দেশ্য এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও শক্তিশালী দেশ গড়ে তোলার কাজ চলছে বলে তিনি জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাটকলগুলোর দায়িত্ব গ্রহণকারী দুই ব্যবসায়ী গ্রুপকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, নতুন বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সফল হবে এবং কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা বক্তব্য রাখেন। এছাড়া বিজেএমসি ও সংশ্লিষ্ট লিজ নেওয়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ