বিনোদন ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্নবাজ নির্মাতা হিসেবে নিজেকে প্রমাণ করতে এবার বড় পর্দায় পা রাখছেন ইমন সাদী। তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “খেয়া”-র নির্মাণকাজ শুরু হয়েছে। ভিন্নধর্মী এক জীবনমুখী গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন জনপ্রিয় লেখক মাসুদ আলাম তানভীর এবং এটি প্রযোজনা করছেন তারিকুল ইসলাম । নির্মাতা হিসেবে এটিই হতে যাচ্ছে ইমনের প্রথম ক্যারিয়ার ব্রেকিং কাজ।
ইমন সাদীর ক্যারিয়ারে সম্প্রতি যোগ হয়েছে এক বড় সাফল্য। গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি সম্মানজনক ‘জাতীয় রিলস বিজয়ী’ হিসেবে ভূষিত হন। এই স্বীকৃতি তাকে কাজের ক্ষেত্রে আরও বেশি অনুপ্রাণিত করেছে।
নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত ইমন সাদী বলেন, “আমার ইচ্ছা সবসময় মানসম্মত ও রুচিশীল কাজ উপহার দেওয়া। ‘খেয়া’ চলচ্চিত্রের মাধ্যমে আমি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চাই। নিজেকে একজন দক্ষ নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি।”
প্রযোজক তারিকুল ইসলাম জানান, ছবির চিত্রনাট্য ও নির্মাণ শৈলীতে নতুনত্বের ছোঁয়া থাকবে যা সাধারণ দর্শক থেকে শুরু করে বোদ্ধা মহলের প্রশংসা কুড়াবে বলে তাদের বিশ্বাস। বর্তমানে চলচ্চিত্রটির কারিগরি কাজ ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে।
তরুণ এই নির্মাতার হাত ধরে বাংলা চলচ্চিত্রে নতুন এক ধারার সূচনা হবে—এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।