শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভ ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়সহ আটক একঝাঁক নেতা প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, বিক্ষোভে উত্তাল রাজধানী এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে ফের পরীক্ষার সুযোগের পরিকল্পনা দিল্লির বিক্ষোভ ঠেকাতে সিজেপি কর্মীদের ধরপাকড় ও তৎপরতা বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন: সরকারি সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ যুব উন্নয়নের স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার সময় আটক আয়াস ফরিদপুরে চার বছরের শিশু হেনস্তার ঘটনায় একজনকে আটক

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি ঃ

কক্সবাজারে টানা ভারী বর্ষণের কারণে পৃথক পাহাড়ধসের ঘটনায় রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাসিন্দাসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন রোহিঙ্গা এবং একজন স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ (৬ জুলাই) সোমবার রাত থেকে ভোর পর্যন্ত উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার পৌর এলাকার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তারঘোনা এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে আলী আকবরের বসতঘরের ওপর পড়ে। এতে আলী আকবরসহ পরিবারের তিন সদস্য মাটিচাপা পড়েন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাশেম বলেন, গভীর রাতে বিকট শব্দে পাহাড়ের একটি অংশ ঘরের ওপর ভেঙে পড়ে। আশপাশের লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নিলেও একজনকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রাত ৩টার দিকে পাহাড়ধসে চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন উম্মে হাবিবা (২৭), তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রিহান (৫) এবং হারুনুর রশিদ (৩)। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।এর আগে রাত ১টা ৪৫ মিনিটে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে পাহাড়ধসে মাটিচাপা পড়ে একরাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ জানান, খবর পেয়ে রোহিঙ্গা স্বেচ্ছাসেবকেরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে রাত ১টা ১০ মিনিটের দিকে পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি/৬ ব্লকে পাহাড়ধসে মোহাম্মদ কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং তাদের চার বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাস নিহত হন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে। সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। আগামী আরও দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে তিনি সতর্ক করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ