সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১৫ ডলার বরিশালে ভাড়া বাসায় অসুস্থ মায়ের মৃত্যু, স্বজনদের নিয়ে নানা প্রশ্ন চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা দা সিলভা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু জাপানের সহায়তায় প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করল মন্ত্রণালয় শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে আদালতে নতুন মামলা ঠাকুরগাঁও উপনির্বাচন: শান্তি বজায় রাখতে মোতায়েন ২১ প্লাটুন বিজিবি জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁও উপনির্বাচন: শান্তি বজায় রাখতে মোতায়েন ২১ প্লাটুন বিজিবি

প্রতিবেদকের নাম

ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে আসন্ন উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচনী এলাকায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটাররা যেন নির্ভয়ে এবং কোনো ধরনের শঙ্কা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তাদের মূল লক্ষ্য। রোববার (২৫ অক্টোবর) থেকে পুরো নির্বাচনী এলাকায় এই নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান। তিনি বলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীনস্থ তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকা জুড়ে বিজিবি সদস্যরা কঠোর নজরদারি চালাচ্ছেন। তারা মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। ‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন?’।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ এবং বিজিবি সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নাশকতামূলক কর্মকাণ্ড ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে বিশেষায়িত কে-৯ ডগ ইউনিট মোতায়েন করা হয়েছে। বিমানবন্দরে তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক।

তিনি আরও জানান, সংবিধান, নির্বাচন কমিশনের নির্দেশনা এবং প্রচলিত আইন মেনেই বিজিবি তাদের দায়িত্ব পালন করবে। নির্বাচনী মাঠে যাতে সব প্রার্থী সমান সুযোগ পান এবং ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে জন্য প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বিপাকে পড়তে পারে যেসব এলাকার মানুষ।

সীমান্তবর্তী জেলা হওয়ায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের চোরাচালান বা অবৈধ সীমান্ত পারাপার যেন না ঘটে, সে ব্যাপারে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আগের চেয়ে বহুগুণ বাড়ানো হয়েছে বলে জানান সেক্টর কমান্ডার। হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৫৬। মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আজহারী।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, সব রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রার্থী এবং সংবাদমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেছে বিজিবি। কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা সহ্য করা হবে না বলেও বাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সেন্টমার্টিন ভ্রমণে রাতে থাকা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ ঘোষণা করেছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বহিরাগতদের অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ ইসির। ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ