সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১৫ ডলার বরিশালে ভাড়া বাসায় অসুস্থ মায়ের মৃত্যু, স্বজনদের নিয়ে নানা প্রশ্ন চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা দা সিলভা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু জাপানের সহায়তায় প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করল মন্ত্রণালয় শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে আদালতে নতুন মামলা ঠাকুরগাঁও উপনির্বাচন: শান্তি বজায় রাখতে মোতায়েন ২১ প্লাটুন বিজিবি জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা দা সিলভা

প্রতিবেদকের নাম

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছেন বামপন্থি নেতা লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পাওয়ার মধ্য দিয়ে তিনি চতুর্থবারের মতো দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে যাচ্ছেন। সোমবার (২৬ অক্টোবর) ভোরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছে। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্টের মসনদে বসতে যাচ্ছেন বামপন্থি এই নেতা।

দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৯৯ শতাংশ ভোট গণনার পর লুলা দা সিলভা ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কমিশন লুলাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে। যা দুজনের হাড্ডাহাড্ডি লড়াইকে বোঝায়।

উল্লেখ্য, ঐতিহ্যগতভাবে কট্টর ফিলিস্তিনপন্থী হিসেবে পরিচিত এই নেতা ইতিপূর্বে জেইর বলসোনারোকে পরাজিত করেই রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন। এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে তিনি চতুর্থ মেয়াদের জন্য নিজের অবস্থান সুনিশ্চিত করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ