বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রতিবেদকের নাম

রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকির নতুন দায়িত্ব পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দেশের বিভিন্ন জেলায় দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, জনকল্যাণমূলক কাজের সমন্বয় এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকার মোট ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব বণ্টন করেছে।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো টেকসই উন্নয়ন, স্বচ্ছতা ও দুর্নীতি নির্মূল করা। এই লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ে কার্যকর তদারকি ও সমন্বয় জোরদার করার উদ্দেশ্যেই এই নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

নতুন এই দায়িত্বের আওতায় সুলতান সালাউদ্দিন টুকু ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তদারকি ও সমন্বয়ে কাজ করবেন। উল্লেখ্য, সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজধানীর মতো একটি গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব পাওয়ায় তার রাজনৈতিক সহকর্মীরা একে সরকারের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখছেন। তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি এই নতুন দায়িত্ব সফলভাবে পালন করবেন বলে তারা আশাবাদী। অন্যদিকে, টাঙ্গাইলের সন্তান হিসেবে টুকুর এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে জেলার সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয়রা এটিকে টাঙ্গাইলের জন্য একটি গর্বের বিষয় হিসেবেই দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ