দক্ষিণ মুম্বাইয়ের পাকমোদিয়া স্ট্রিটে অবস্থিত হাজি ইসমাইল হাজি হাবিব মুসাফিরখানা নামের পুরনো ভবনটি এবার ভাঙার প্রস্তুতি নিয়েছে বিএমসি। ১৯৩৯ সালে নির্মিত এই স্থাপনাটি মূলত হজ যাত্রীদের সাময়িক বিশ্রামের জন্য তৈরি হলেও, গত পাঁচ দশক ধরে এটি পলাতক ডন দাউদ ইব্রাহিমের অপরাধ চক্রের মূল ঘাটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বর্তমানে সড়ক সম্প্রসারণ প্রকল্পের প্রয়োজনে ভবনটির প্রথম তলার ১০টি কক্ষ ও নিচতলার একটি প্রার্থনা কক্ষ ভেঙে ফেলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তখন তিনি পুরো দোতলা দখল করে নেন এবং এটি তার বাড়ি ও কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে শুরু করে।
১৯৭০ ও ৮০-এর দশকে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে দাউদ ইব্রাহিমের উত্থানের সাথে সাথেই এই ভবনটি তার কার্যক্রমে রূপ নেয়। সে সময় পরিবারের সাথে মুসাফিরখানার দোতলায় বসবাস শুরু করেন দাউদ। সরকারি নথি অনুযায়ী, ভবনটির মালিকানা নিয়ে কাসকার পরিবারের কোনো বৈধ প্রমাণ ছিল না, তবুও অবৈধ দখলের মাধ্যমে তারা সেখান থেকে অপরাধ নেটওয়ার্ক পরিচালনা করতেন। ১৯৮৬ সালে দেশ ছাড়ার পরও দাউদ ইব্রাহিমের সহযোগীরা এখানে সক্রিয় ছিল এবং ১৯৯৩ সালে মুম্বাইয়ে ভয়াবহ বোমা হামলার ষড়যন্ত্রের নেপথ্যে এই ভবনের দোতলাই ছিল প্রধান কেন্দ্র। ১৯৭০ ও ১৯৮০-এর দশকের দিকে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে দাউদ ইব্রাহিমের প্রভাব বাড়তে থাকে। ১৯৮৬ সালে দাউদ ইব্রাহিম ভারত থেকে পালিয়ে যাওয়ার পরও তার সহযোগীরা ভবনটিতে সক্রিয় ছিল। ১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বোমা হামলার ষড়যন্ত্র এই দোতলার কার্যালয়েই করা হয়েছিল।
১৯৯৩ সালের ঘটনার পর মহারাষ্ট্র সরকার ভবনটি দখলমুক্ত করতে দীর্ঘ আইনি লড়াই শুরু করে। ২০১৮ সালের এপ্রিলে সুপ্রিম কোর্ট সরকারের পক্ষে রায় দিয়ে সম্পত্তিটি বাজেয়াপ্তের নির্দেশ দেয়। এর আগে ২০১৫ সালের নভেম্বরে মূল মালিক হাজি ইসমাইল হাজি হাবিব মুসাফিরখানা ট্রাস্ট এটি ১ কোটি ১০ লাখ রুপিতে সাইফি বুরহানি আপলিফটমেন্ট ট্রাস্টের কাছে বিক্রি করে দেয়। পরবর্তীতে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষিত হওয়ায় ২০২০ সালের আগস্টে হাইকোর্ট তা ভাঙার অনুমতি দেয়।
সম্প্রতি ১৬ নভেম্বর বিএমসি ভবনটির নিচতলা ও প্রথম তলার বাকি অংশ গুঁড়িয়ে দেওয়ার নোটিশ দিলে স্থানীয়রা তীব্র প্রতিবাদ জানান। স্থানীয়দের দাবি, নিচতলাটি কেবল প্রার্থনা কক্ষ নয়, এটি একটি মসজিদ ও ওয়াকফ সম্পত্তি। এই পরিস্থিতিতে এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান ও কংগ্রেস বিধায়ক আমিন প্যাটেল দাবি করেছেন যে, আইনি বিরোধের সুরাহা না হওয়া পর্যন্ত একতরফাভাবে ভবন ভাঙার এই প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি।