বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলের দিকে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আকভান, ৩ নম্বর সতর্ক সংকেত স্বৈরাচারের সিন্ডিকেটের কারণে শ্রমিক রপ্তানি বন্ধ ছিল: প্রধানমন্ত্রী কিম জং–উনের সঙ্গে আলোচনায় প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ দাউদ ইব্রাহিমের ব্যবহৃত মুসাফিরখানা ভাঙতে বুলডোজার প্রস্তুত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, কমেছে অন্যান্য ধাতুর দরও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মঞ্জুর ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে এস্তোনিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে শনাক্ত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে শনাক্ত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার সাথে জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড এবং ছবি বিশ্লেষণ করে শনাক্ত করা হবে। অভিযুক্তদের আইনের আওতায় আনার বিষয়ে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের অধিবেশনে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের তোলা কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধির সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, স্থানীয় থানায় হামলার পাশাপাশি এক সংসদ সদস্যের বাসভবন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের দোকানপাটে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও দলীয় নেতারা দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা পাঠিয়ে বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের নির্দেশ দিচ্ছেন। সালাহউদ্দিন আহমদ বলেন, তারা চাচ্ছে বর্তমান সরকারকে উসকে দিয়ে মিছিল-মিটিংয়ে গুলি চালিয়ে মানুষ হত্যার পরিস্থিতির দিকে ঠেলে দিতে। তিনি স্পষ্ট করেন, বর্তমান গণতান্ত্রিক সরকার এমন কোনো পরিস্থিতির দিকে পা বাড়াবে না।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অপরাধীদের ধরতে কিছুটা সময় লাগলেও নিরীহ মানুষের যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক। তিনি বলেন, প্রয়োজনে ১০ জন অপরাধীকে ধরতে কিছুদিন ধৈর্য ধরা হবে, কিন্তু কোনো অবস্থাতেই মিছিল বা মিটিংয়ে গুলি চালানোর মতো ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমরা কিছুদিন ধৈর্য পোষণ করব, কিন্তু একজন নিরীহ লোকও যাতে গুলিতে মারা না যায়, আমরা যেন কোনো অবস্থাতেই তাদের মতো কোনো মিছিল-মিটিংয়ে গুলি না করি।’। জনগণ এই দেশে রাজপথে আন্দোলনকারীদের হত্যা করা দেখতে চায় না।’।

টুঙ্গিপাড়ার ঘটনায় সরকারের কঠোর ব্যবস্থা নেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও ধৈর্য ধরার কথা উল্লেখ করে তিনি বলেন, থানার ভেতরেই ২০০ পুলিশ সদস্য, দুইজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার ও একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্বে আছেন। চাইলে তাৎক্ষণিক জবাব দেওয়া সম্ভব ছিল এবং তাতে অনেক হতাহতের ঘটনা ঘটতে পারত, যা সরকার চায়নি। বর্তমানে ৪-৫ কিলোমিটার দূর থেকেই পুলিশ, বিজিবি ও এসআরবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান। আমরা যদি হুকুম দিতাম ওখানে এই বৈঠক থেকে বসে, তারা অনেক মানুষকে হতাহত করত, আমরা সেটা চাই না। ​চার-পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি, পুলিশসহ সবাই অপেক্ষা করছে।’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ