শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি আইসিজে -: মিয়ানমারে ‘হাজার হাজার রোহিঙ্গাকে’ হত্যার প্রমাণ মিলেছে ভারতীয় ডিজাইনারের লাল পোশাকে নজর কাড়লেন কেট মিডলটন অগ্নিসন্ত্রাসীদের জবাব দেওয়ার সময় এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান মাহ্‌দী আমিন: শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মামলার পরিকল্পনা করছেন টিউলিপ সিদ্দিক গোপালগঞ্জে অস্থিরতা: সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ লালমনিরহাটে এক দিনের সরকারি সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট অপশক্তির বিষদাঁত ভেঙে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সহিংসতা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিইসি: এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি আর দেখতে চাই না

প্রতিবেদকের নাম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে গিয়ে সাধারণ নাগরিকদের হয়রানি ও দুর্নীতির শিকার হওয়ার অভিযোগ আর দেখতে চান না বলে কড়া বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সেবাপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অংশীজনদের কাছ থেকেও বাস্তবসম্মত পরামর্শ চেয়েছেন তিনি।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, প্রতিদিন দাপ্তরিক ফাইলে সই করার সময় এনআইডি সংক্রান্ত অন্তত ছয়-সাতটি অভিযোগ তাঁর সামনে আসে। অনেক নাগরিক ছয় মাস, দশ মাস এমনকি কয়েক বছর ধরে আবেদন করেও সেবা না পেয়ে হতাশায় রয়েছেন, যা অত্যন্ত বিব্রতকর। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসব বিষয় এবং পত্রপত্রিকায় প্রকাশিত হয়রানির খবর তাঁকে অত্যন্ত বিব্রত ও অস্বস্তিতে ফেলে।

সেবা সহজ করতে সিইসি নতুন কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আবেদন জমা পাওয়ার পর মেসেজের মাধ্যমে তা গ্রহণ ও প্রক্রিয়াধীন থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। নাগরিকদের সুবিধার জন্য আবেদনপত্রে একটি নির্দিষ্ট সিরিয়াল বা মেমো নম্বর দেওয়ার ব্যবস্থা থাকতে হবে, যাতে তারা সহজেই নিজেদের আবেদনের অবস্থা জানতে পারে। কোনো নথিপত্রের ঘাটতি থাকলে তা দ্রুত ও স্পষ্টভাবে আবেদনকারীকে জানাতে হবে।

এনআইডি সমস্যা সমাধানে বিভিন্ন দপ্তরের মধ্যে ‘ব্লেম গেম’ বা দায় চাপানোর প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সিইসি স্পষ্ট করেন, জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদের সমস্যার অজুহাত দেখিয়ে দায় এড়িয়ে যাওয়া চলবে না। এছাড়া প্রযুক্তিগত সক্ষমতা সবার সমান নয় উল্লেখ করে তিনি বলেন, গ্রামের বয়স্ক নাগরিকদের জন্য অনলাইনে আবেদন বা কার্ড ডাউনলোড করা কঠিন। তাই ডাউনলোডের বাইরেও বিকল্প পদ্ধতিতে তাদের কাছে কার্ড পৌঁছে দেওয়ার উপায় খুঁজতে হবে। তাই শুধু ডাউনলোডের ওপর নির্ভর না করে তাঁদের কাছে কীভাবে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র সহজে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে বিকল্প চিন্তা করতে হবে।

তিনি আরও বলেন, মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে সরকারি সুবিধা হারানোর ভয়ে অনেকে মৃত্যুর তথ্য গোপন করেন, যা কাম্য নয়। এনআইডি পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্রের তালিকা সুনির্দিষ্ট করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সব প্রতিষ্ঠানের কাগজপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন না নিলেও নাগরিকদের নূন্যতম হয়রানি ছাড়া সেবা নিশ্চিত করতে হবে। উক্ত অনুষ্ঠানে নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাগরিকদের অযথা হয়রানির হাত থেকে বাঁচাতে এনআইডি দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণের পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ