বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপির দুই নেতা হাসিনার ফেরার গুঞ্জনে উত্তপ্ত রাজনীতি ও গঙ্গার পানি চুক্তি নিয়ে শঙ্কা আইবিসির: পুলিশের হয়রানিতে শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না রাজধানীর বাসা থেকে আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়ি ও থানায় ভাঙচুর-অগ্নিসংযোগ অর্থনীতির প্রবৃদ্ধির সম্ভাবনা কি ফুরিয়ে আসছে? পিরোজপুরে সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ সংসদ ভবনে তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের রুদ্ধদ্বার বৈঠক গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুর, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া

নড়াইলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপির দুই নেতা

প্রতিবেদকের নাম

নড়াইলের কালিয়ায় বিক্ষোভ মিছিল চলাকালে হামলার ঘটনায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর শেখ এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য প্রতিরোধের দাবিতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের বহরটি বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে অতর্কিত হামলার শিকার হয়। এতে শাহিনুর ও সোহেল গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীদের এই হামলার জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ