বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়ি ও থানায় ভাঙচুর-অগ্নিসংযোগ অর্থনীতির প্রবৃদ্ধির সম্ভাবনা কি ফুরিয়ে আসছে? পিরোজপুরে সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ সংসদ ভবনে তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের রুদ্ধদ্বার বৈঠক গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুর, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, এআই নজরদারির আওতায় ল্যান্ডসাইড ট্রাভিস হেডের শতকে ভারতের বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ অস্ট্রেলিয়ার উপকূলের দিকে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আকভান, ৩ নম্বর সতর্ক সংকেত স্বৈরাচারের সিন্ডিকেটের কারণে শ্রমিক রপ্তানি বন্ধ ছিল: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড

প্রতিবেদকের নাম

চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাড়িটির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে, যা এক পথচারী রিকশায় যাওয়ার সময় ধারণ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়িটি পুলিশি পাহারায় ছিল এবং নিরাপত্তার দায়িত্বে তিনজন সদস্য নিয়োজিত ছিলেন, তবে তারা আগুনের বিষয়টি তাৎক্ষণিকভাবে খেয়াল করতে পারেননি।

ক্ষয়ক্ষতির বিষয়ে কমিশনার বলেন, বাড়ির যে অংশে আগুন লেগেছে সেটি পরিত্যক্ত। সেখানে ভাঙা কিছু চেয়ার-টেবিল রাখা ছিল। কর্তব্যরত পুলিশ সদস্যরা নিজেরাই আগুন নেভাতে সক্ষম হওয়ায় ফায়ার সার্ভিসকে ডাকার প্রয়োজন পড়েনি। কারা বা কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হতে পুলিশ বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন তিনি। ক্ষয়ক্ষতি সম্পর্কে সিএমপি কমিশনার বলেন, ‘যেখানে আগুন লাগে ওই অংশ পরিত্যক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ