বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক সূচক নিয়ে একসময় প্রবল আশাবাদ ছিল।
সরকারি তথ্যানুযায়ী, ২০১০ থেকে ২০১৯ অর্থবছর পর্যন্ত গড় প্রবৃদ্ধি ৬ থেকে ৭ শতাংশের ঘরে ছিল। সরকারি হিসাবে ২০১০ থেকে ২০১৯ অর্থবছর পর্যন্ত গড় প্রবৃদ্ধি দেখানো হতো ৬ থেকে ৭ শতাংশ, দারিদ্র্যের হার কমছিল, বিদ্যুতায়ন সম্প্রসারিত হচ্ছিল।
একই সময়ে দারিদ্র্য বিমোচন ও বিদ্যুতায়নের মতো ইতিবাচক পরিবর্তনও দৃশ্যমান ছিল। তবে অর্থনীতিবিদদের অনেকেই শুরু থেকেই এই পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রবৃদ্ধির ভিত্তি যে অত্যন্ত ভঙ্গুর ছিল, তা এখনকার পরিস্থিতির দিকে তাকালেই স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে প্রবৃদ্ধি ৪ শতাংশের আশপাশে নেমে এসেছে, বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে এবং কর্মসংস্থানের স্থিতিস্থাপকতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এই সংকট কোনো নির্দিষ্ট অর্থবছরের বা একক কোনো সিদ্ধান্তের ফল নয়; বরং দীর্ঘদিনের জমে থাকা কাঠামোগত দুর্বলতার বহিঃপ্রকাশ এটি। এক দশকের অমীমাংসিত কাঠামোগত সমস্যা জমতে জমতে এখন হিসাবের খাতায় প্রকাশ পাচ্ছে, আর সমন্বয়ের ব্যয়টি বহন করতে হচ্ছে বর্তমান সময়ের নীতিনির্ধারক ও উদ্যোক্তাদের। অর্থনীতি কি নিম্ন প্রবৃদ্ধির যুগে প্রবেশ করল। তিন ফাঁদে গভীর সংকটে অর্থনীতি, পরিত্রাণের পথ কী।
বর্তমান মন্দাকে চক্রাকার মনে করার উপায় নেই, এটি মূলত কাঠামোগত দুর্বলতা। আমরা প্রবৃদ্ধির হার দেখলেও এর টেকসই ভিত্তি গড়তে পারিনি। মোট উপাদান উৎপাদনশীলতা বা টিএফপির অবদান এখানে বরাবরই দুর্বল থেকেছে। প্রবৃদ্ধি মূলত উপকরণ যোগ করার মাধ্যমেই অর্জিত হয়েছে। প্রবৃদ্ধির ভিত্তি ছিল অত্যন্ত সংকীর্ণ, কারণ রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। আর বৈদেশিক মুদ্রার দ্বিতীয় স্তম্ভ প্রবাসী আয়। এই ধরনের কেন্দ্রীয়করণ অর্থনীতিকে যেকোনো বাহ্যিক অভিঘাতের সামনে চরমভাবে ঝুঁকিপূর্ণ করে তোলে।
পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বর্তমানে কেবল সস্তা শ্রমের ওপর নির্ভরশীল। ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইথিওপিয়ার মতো দেশগুলো একই বাজারে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে। কাঁচামাল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন কিংবা নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা ও উচ্চ মূল্য সংযোজনের দিকে নজর না দিলে এলডিসি উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা হারিয়ে এই খাতের প্রবৃদ্ধি আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, প্রবাসী আয়ের ক্ষেত্রেও একই সীমাবদ্ধতা দেখা যায়। অধিকাংশ অভিবাসী অদক্ষ হওয়ার কারণে মাথাপিছু আয় কম এবং এর সিংহভাগই জমি বা ফ্ল্যাটের মতো অনুৎপাদনশীল খাতে ব্যয় হচ্ছে, যা দীর্ঘমেয়াদি মূলধন গঠনে কোনো অবদান রাখছে না। আমাদের অধিকাংশ অভিবাসী শ্রমিক অদক্ষ হওয়ায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় তাদের মাথাপিছু আয় অনেক কম।
বিনিয়োগ পরিবেশের অনিশ্চয়তাও অর্থনীতির জন্য বড় বাধা। বেসরকারি বিনিয়োগ জিডিপির ২৩ থেকে ২৪ শতাংশে আটকে আছে, আর নিট বিদেশি সরাসরি বিনিয়োগ এক শতাংশের নিচে। মূলধন উৎপাদন অনুপাত বা আইসিওআর যখন ধারাবাহিকভাবে বাড়ছে, তখন এই বিনিয়োগ হার দিয়ে ৭ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন গাণিতিকভাবেই অসম্ভব। উদ্যোক্তারা উচ্চ সুদহার, কঠিন জামানত শর্ত এবং দীর্ঘমেয়াদি অনুমোদন প্রক্রিয়ার কারণে বিনিয়োগে উৎসাহ পাচ্ছেন না। জমির আকাশচুম্বী দাম, গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা এবং বন্দরে পণ্যজট ও শুল্ক হয়রানি লেনদেন ব্যয় বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। শিল্পের জমি নিতে গিয়ে দেখেন ভূমির দাম আকাশছোঁয়া, গ্যাস ও বিদ্যুতের সংযোগ অনিশ্চিত।
আর্থিক মধ্যস্থতার দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ব্যাংক খাতের শ্রেণীকৃত ঋণের প্রকৃত চিত্র প্রকাশিত হিসাবের চেয়েও ভয়াবহ। পাঁচটি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া মূলত খাতের ঋণ দেওয়ার সক্ষমতা হারানোরই এক ধরনের স্বীকারোক্তি। এর পাশাপাশি সরকারের অভ্যন্তরীণ ঋণ বেসরকারি খাতকে ক্রাউডিং আউট করছে। পুঁজিবাজার ও বন্ড মার্কেট কাঙ্ক্ষিত গভীরতা অর্জন না করায় দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস কেবল ব্যাংকই থেকে যাচ্ছে।
মানবপুঁজি বিনিয়োগের ঘাটতি এবং প্রশাসনিক জটিলতা অর্থনীতির অন্যান্য বড় সংকট। জনমিতিক লভ্যাংশের সুযোগ সীমিত হয়ে আসছে, অথচ শ্রমশক্তিকে দক্ষতায় রূপান্তর করা সম্ভব হয়নি। শিক্ষাব্যবস্থার সাথে শ্রমবাজারের চাহিদার বড় অসামঞ্জস্য রয়েছে। এছাড়া ব্যবসা নিবন্ধন, কারখানার অনুমোদন এবং খাজনা পরিশোধের প্রতিটি ধাপে দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক অদক্ষতা উদ্যোক্তাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রেন্ট সিকিং বা সংযোগনির্ভর ব্যবসায়িক পরিবেশের কারণে উদ্ভাবনী উদ্যোক্তারা বাজার থেকে ছিটকে পড়ছেন, যা দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে। শ্রমবাজারের চাহিদা ও শিক্ষাব্যবস্থার সরবরাহের মধ্যে দক্ষতার অসামঞ্জস্য প্রকট।
তবে সম্ভাবনা যে পুরোপুরি শেষ, তা মনে করার কারণ নেই। আমাদের জনমিতিক সুবিধা এবং স্থিতিশীল প্রবাসী প্রবাহ এখনো বড় শক্তি। তবে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে তিনটি সংস্কার অপরিহার্য। প্রথমত, বিনিয়োগ পরিবেশে নীতিগত ধারাবাহিকতা ও নিয়ন্ত্রক সংস্থার পূর্বানুমেয়তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠা ও আর্থিক খাতের স্বচ্ছ রেজোল্যুশন কাঠামোর মাধ্যমে বিনিয়োগের বিকল্প উৎস তৈরি করতে হবে। তৃতীয়ত, অবকাঠামো নির্মাণের পাশাপাশি শিক্ষক উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়িয়ে মানবপুঁজি গড়ে তুলতে হবে। প্রবৃদ্ধি কোনো জাদুর বিষয় নয়; এটি আস্থা, বিনিয়োগ এবং উৎপাদনশীলতার ওপর দাঁড়িয়ে থাকে। এই সংস্কারের রাজনৈতিক সাহস না দেখালে আমরা মধ্যম আয়ের ফাঁদেই আটকা পড়ে থাকব। চরম বৈষম্য আর কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি অস্থিরতা তৈরি করতে বাধ্য।