বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়ি ও থানায় ভাঙচুর-অগ্নিসংযোগ অর্থনীতির প্রবৃদ্ধির সম্ভাবনা কি ফুরিয়ে আসছে? পিরোজপুরে সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ সংসদ ভবনে তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের রুদ্ধদ্বার বৈঠক গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুর, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, এআই নজরদারির আওতায় ল্যান্ডসাইড ট্রাভিস হেডের শতকে ভারতের বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ অস্ট্রেলিয়ার উপকূলের দিকে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আকভান, ৩ নম্বর সতর্ক সংকেত স্বৈরাচারের সিন্ডিকেটের কারণে শ্রমিক রপ্তানি বন্ধ ছিল: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়ি ও থানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রতিবেদকের নাম

গোপালগঞ্জ-১ আসনের (কাশিয়ানী-মুকসুদপুর) বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমউজ্জামান সেলিমের কাশিয়ানীর বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর ঠিক এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায়ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিকে গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় হেলমেট পরিহিত অবস্থায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে কর্মীরা এই মহড়ায় অংশ নিচ্ছেন। এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি। এর আগে বুধবার রাতভর ছাত্রলীগের কর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কসহ গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কগুলোতে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করে। উল্লেখ্য, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ