সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ: উদ্বেগ যোগী আদিত্যনাথের ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার পর অভিযুক্তের মৃত্যু সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্রকল্প: পুনরায় জরিপের নির্দেশ কমিটির শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল চারজনের বিজয় দিবসে স্মৃতিসৌধসহ অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ইউপি নির্বাচনে রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব পড়বে না: ইসি সানাউল্লাহ পল্লবীর শিশু শিক্ষার্থী মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টে চূড়ান্ত রায় আগামীকাল ডায়াগনস্টিক কমিশন ও অব্যবস্থাপনায় বছরে স্বাস্থ্য খাতের বড় ক্ষতি ঢাকার তিন এলাকায় অভিযান: আ.লীগ ও সহযোগীদের ১০ নেতা গ্রেপ্তার

ফেব্রুয়ারির মধ্যে নতুন আইএমএফ প্রোগ্রামে বাংলাদেশ: অর্থমন্ত্রী

প্রতিবেদকের নাম

আগামী ফেব্রুয়ারির মধ্যেই সরকার আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এডিবির যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, বর্তমানে আইএমএফের কর্মসূচি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে এবং আশা করা হচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে সেই কার্যক্রম সম্পন্ন হবে। সবকিছু এখন পরিকল্পনামাফিক এগোচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। আমির খসরু বলেন, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে।

আইএমএফের শর্তাবলির কারণে কর্মসূচিতে দেরি হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শর্তের জন্য বাংলাদেশ পিছিয়ে নেই। তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আইএমএফের সঙ্গে হওয়া কর্মসূচিতে এমন অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল, যা বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। জনদুর্ভোগ এড়াতে এবং অর্থনীতি ও ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে সময়ের প্রয়োজন রয়েছে বলেও তিনি মত দেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপট বদলে গেছে। এই পরিবর্তনকে মাথায় রেখে দেশের অর্থনৈতিক কাঠামোগুলোকে নতুনভাবে বিন্যস্ত করা হচ্ছে। বর্তমান সরকার তাদের পঞ্চবার্ষিকী উন্নয়ন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার মতো উন্নয়ন অংশীদারদের পরিকল্পনা সাজাচ্ছে। এই প্রক্রিয়ায় আইএমএফের সঙ্গেও সমন্বয় বজায় রেখে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ