শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি আইসিজে -: মিয়ানমারে ‘হাজার হাজার রোহিঙ্গাকে’ হত্যার প্রমাণ মিলেছে ভারতীয় ডিজাইনারের লাল পোশাকে নজর কাড়লেন কেট মিডলটন অগ্নিসন্ত্রাসীদের জবাব দেওয়ার সময় এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান মাহ্‌দী আমিন: শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মামলার পরিকল্পনা করছেন টিউলিপ সিদ্দিক গোপালগঞ্জে অস্থিরতা: সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ লালমনিরহাটে এক দিনের সরকারি সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট অপশক্তির বিষদাঁত ভেঙে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সহিংসতা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইসিজে -: মিয়ানমারে ‘হাজার হাজার রোহিঙ্গাকে’ হত্যার প্রমাণ মিলেছে

প্রতিবেদকের নাম

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে প্রাণ হারাতে হয়েছে বলে প্রমাণ পেয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ওই অভিযানের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং রোহিঙ্গাদের ঘরবাড়িতে আগুন দেওয়ার মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। গাম্বিয়ার করা মামলার চূড়ান্ত রায় পড়ার সময় এসব তথ্য তুলে ধরেন আদালতের প্রেসিডেন্ট ও বিচারক ইওয়াসাওয়া ইউজি। রায়ের পর্যবেক্ষণে ২০১৭ সালের আগস্টে সামরিক অভিযান শুরুর আগের ঘটনাগুলোর কথাও তুলে ধরা হয়েছে।

বিচারক ইউজি তার পর্যবেক্ষণে জানান, ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমার সামরিক বাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের সময় বিপুল সংখ্যক বেসামরিক রোহিঙ্গাকে হত্যার বিষয়টি উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হয়েছে। আদালত নিশ্চিত হয়েছে যে, নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর করা, ব্যাপক যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের গ্রামগুলো পুড়িয়ে দেওয়ার মতো অপরাধ করেছে। এমনকি প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ও রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে আদালত উল্লেখ করেছে।

আদালতের রায়ে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে, যাদের নিজস্ব ভাষা, শিল্পকলা ও সাংস্কৃতিক পরিচয় রয়েছে। বিচারক ইউজি বলেন, রোহিঙ্গারা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসলেও দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমূলক আইন ও কঠোর বিধিনিষেধের শিকার। মিয়ানমার সামরিক বাহিনী-সমর্থিত বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছে এবং তাদের প্রান্তিক পর্যায়ে ঠেলে দিয়ে একটি অত্যন্ত অরক্ষিত পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করতে মিয়ানমার ব্যর্থ হয়েছে বলেও রায়ে কঠোর সমালোচনা করা হয়েছে। বিচারক ইউজি বলেন, অভিযোগগুলোর সত্যতা অনুসন্ধানে দেশটির অসহযোগিতা আন্তর্জাতিক আদালত আমলে নিয়েছে। এমনকি তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, সাক্ষীদের কাছে পৌঁছানোর সুযোগ দিতেও মিয়ানমার অস্বীকৃতি জানিয়েছিল। রায়ে ২০১৭ সালের আগস্টে অভিযানের আগে রাখাইনে নিরাপত্তা চৌকিতে আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) হামলা এবং পরবর্তীতে বিভিন্ন গ্রামে অগ্নিসংযোগের বিষয়গুলোও আদালতের নথিতে স্থান পেয়েছে। তবে আরসার এসব কর্মকাণ্ডের পর নিরাপত্তা বাহিনীর অভিযানে যে ব্যাপক প্রাণহানি ও নৃশংসতা ঘটেছে, তা আদালত নিশ্চিত করেছে। ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয় এতে।

উল্লেখ্য, ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল, যাতে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সমর্থন দিয়েছিল। ২০১৭ সালের সেই সামরিক অভিযানের পর প্রাণ বাঁচাতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে, যার ফলে বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের দাবি, তারা শুধুমাত্র সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছিল। তবে এই রায় রোহিঙ্গা সংকটের আইনি সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কোনো ব্যক্তির ব্যক্তিগত ফৌজদারি অপরাধের বিচার না করলেও রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায়বদ্ধতা নির্ধারণের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ