শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি আইসিজে -: মিয়ানমারে ‘হাজার হাজার রোহিঙ্গাকে’ হত্যার প্রমাণ মিলেছে ভারতীয় ডিজাইনারের লাল পোশাকে নজর কাড়লেন কেট মিডলটন অগ্নিসন্ত্রাসীদের জবাব দেওয়ার সময় এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান মাহ্‌দী আমিন: শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মামলার পরিকল্পনা করছেন টিউলিপ সিদ্দিক গোপালগঞ্জে অস্থিরতা: সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ লালমনিরহাটে এক দিনের সরকারি সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট অপশক্তির বিষদাঁত ভেঙে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সহিংসতা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

প্রতিবেদকের নাম

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সরকারি অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।

মন্ত্রণালয়ভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সড়ক ও দীর্ঘ সেতু নির্মাণ ছাড়াও বৃহত্তর যশোর, সিলেট বিভাগের চার জেলা এবং জয়পুরহাট ও ফরিদপুর-রাজবাড়ী অঞ্চলের অবকাঠামো উন্নয়নের প্রকল্প রয়েছে। এছাড়া দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ এবং পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনও অনুমোদিত হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চারটি প্রকল্পের আওতায় দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখনন করে সেচ সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জামালপুরের ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন রোধ এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে সুরক্ষার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড নির্মাণ এবং তুরাগ নদী সংরক্ষণ ও সুরক্ষা প্রকল্পও অনুমোদন পেয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের আওতায় জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যার সমাধানে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। সড়ক যোগাযোগ খাতে জয়পুরহাট সড়ক বিভাগের মহাসড়কগুলোর উন্নয়ন ও মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজও অন্তর্ভুক্ত রয়েছে।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্পের বিষয়ে অবহিত করা হয়েছে, যা ইতিপূর্বে পরিকল্পনামন্ত্রী অনুমোদন দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা, এবং কৃষিবীজ উন্নয়ন প্রকল্প। এছাড়া কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার তৈরি, ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বাড়ানো এবং মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের সক্ষমতা জোরদারের প্রকল্পসমূহ সভায় আলোচিত হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের প্রকল্পের তালিকায় মিরকাদিম গরুর সংরক্ষণ ও গবেষণা এবং রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে। এছাড়া উত্তরের ও দক্ষিণাঞ্চলের জলজ প্রতিবেশ সংরক্ষণ, ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর বদলে নতুন কংক্রিট সেতু নির্মাণ এবং দুর্গম পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তিতে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের মতো প্রকল্পগুলো সম্পর্কেও সভায় বিস্তারিত জানানো হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ