বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘অ্যামেজিং ব্যাগ’ উপহার কার্যক্রমের মাধ্যমে হাট ইয়াই-এ ‘অ্যামেজিং থাইল্যান্ড পাসপোর্ট প্রিভিলেজেস’ চালু হলো ২০২৬ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ১৫ হাজার ডলারের মার্কিন ভিসা বন্ড তালিকায় নতুন ১২ দেশ সিরাজগঞ্জের দৃষ্টিনন্দন আধুনিক স্থাপত্যশৈলীর স্থাপনা আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ চালু হচ্ছে BIWTC এর নতুন জাহাজ গন্তব্য হাতিয়া আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব বিশ্বকাপের আমেজ ছড়াতে ঢাকায় ফুটবল ফিয়েস্তা গরুর মাংস খাওয়ার পর ভুলেও যে খাবার খাবেন না ঝিনাইদহে বটগাছের ডালের উপর রেস্টুরেন্ট-উৎসুক মানুষের ভিড় বাজারে এলো স্যামসাংয়ের নতুন তিন মডেলের চেস্ট ফ্রিজার

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রতিবেদকের নাম

নিজস্ব প্রতিবেদক ঃ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃসতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের বাকি এলাকাগুলোতেও মৌসুমি বায়ু বিস্তার লাভ করতে পারে বলে আশা করা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে চলমান গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ