সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনে গুরুত্ব দিচ্ছে সরকার জনপ্রতি ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: জাতীয় সংসদে অর্থমন্ত্রী ফেনীতে পুলিশ পরিচয়ে মোবাইল তল্লাশি: তিন যুবক কারাগারে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে ঢাকাবাসীর মাথাপিছু আয় ৫,১৬৩ ডলার, ডিসিসিআইয়ের নতুন সূচক প্রকাশ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৩তম মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সংস্কার ও অপপ্রচার রোধের আহ্বান ওলামা পরিষদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা, সতর্ক অবস্থানে প্রসিকিউশন লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধ পরিস্থিতি ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে নতুন উদ্বেগ

দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি, মারা গেছেন ৪৯ জন

নিজস্ব প্রতি‌বেদক ঃ

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন হাজি। এর মধ্যে সরকারি মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন হাজি। বেসরকারি মাধ্যমে ফিরেছেন ৪৮ হাজার ২০২ জন। একই সময়ে সৌদিতে হজে গিয়ে মারা গেছেন ৪৯ জন।

শুক্রবার (১২ জুন) রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এই তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২১ হাজার ৯২০ জনকে, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৮৮০ জনকে, ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৩৮০ জনকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৩ হাজার ৩১১ জন।

এখন পর্যন্ত ফিরতি ফ্লাইট সংখ্যা ১২৩টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৫টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি, ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজে গিয়ে সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন ৬২ হাজার ২৪৩ জন। আর এখন পর্যন্ত দেশেটিতে মৃত্যু হয়েছে ৪৯ বাংলাদেশি হাজির। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ