শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বঙ্গভবনে শপথের প্রস্তুতি: ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল তিনবারের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা সেন আর নেই, বয়স হয়েছিল ৭০ বিএনপি সরকারের মন্ত্রিসভায় বড় রদবদল: নতুন পাঁচ মন্ত্রী ও দায়িত্ব পুনর্বিন্যাস বঙ্গভবনে শপথ নিলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা পোশাকশিল্পে শ্রমিক ছাঁটাই বন্ধ ও নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবি শ্রমিকনেতাদের

নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু

নাটোর প্রতিনিধি ঃ

শিশুমৃত্যু হ্রাস, অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে নাটোর শহরের বঙ্গজ্জল এলাকার রানী ব্রজসুন্দরী উপ-স্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফ হোসেন, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সুজিৎ দেবনাথসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান জানান, এ বছর জেলার সাতটি উপজেলায় মোট ২ লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও জানান, জেলার ১ হাজার ৩৮৮টি কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ১৪২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৬ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ২৩৩ জন পরিবার কল্যাণ সহকারী এবং ২ হাজার ৭৭৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ