মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ অভিযানের ধারাবাহিকতায় রায়গঞ্জে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার পুলিশ অভিযানের ধারাবাহিকতায় রায়গঞ্জে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার বিয়ে ছাড়াই সুখী এই বলিউড সুন্দরীরা টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার নাটোরে জুট মিলে ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার উলিপুরে বাইপাস সড়ক দ্রুত শুরুর দাবিতে মানববন্ধন নাটোরে তিন দিনব্যাপীঃ ২৫ জাতের আম ও ৩৭ প্রজাতির দেশীয় ফলের সমাহার, ফল মেলা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য সহ রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

‘নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে পুলিশ’

নিজস্ব প্রতি‌বেদক ঃ

একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বর পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি সাংবাদিকদের বলেন, আপনারা জানেন, আজ ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। একইসঙ্গে মহররম মাসও চলছে। বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

তিনি আরো বলেন, রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীও ঢাকা এবং আশপাশের কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছে।

এস এন নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করি, বাকি সময়েও কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না। ঢাকাবাসী নিরাপদ থাকবে, ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ