শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করল ইরান

স্পোর্টস ডেস্ক ঃ

ফিফা বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধসহ নানা ইস্যুতে এবারের বিশ্বকাপের আলোচিত দলগুলোর একটি ইরান। ম্যাচের সাত মিনিটেই এলিজা জাস্টের গোলে লিড নেয় ১৬ বছর পর বিশ্বআসরে খেলতে আসা নিউজিল্যান্ড। সমতায় ফিরতে আক্রমণে ধার বাড়ায় ইরানিরা।

ফরোয়ার্ড মেহদি তারিমের শট মিসে হতাশা বাড়লেও, ৩২ মিনিটে রামিন রেজাইনের গোলে ম্যাচে ফেরে আমির ঘালেনির শিষ্যরা। এরপর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবার লিড নেয় নিউজিল্যান্ড। এই গোলটিও করেন জাস্ট।

ম্যাচের ৬৩ মিনিটে রামিন রেজাইয়ানের বাড়ানো বলে মোহাম্মদ মোহেবি জোরালো হেডে জালে জড়ান বল। এর মাধ্যামে ম্যাচে সমতায় ফেরে ইরান।নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে এক দিন আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পা রাখে ইরান। ম্যাচ খেলার জন্য ইরানের মাঠে নামার সময়ও মাঠের বাইরে চলেছে নানা ধারনের রাজনৈতিক স্লোগান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ