মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভার্চুয়াল নারীর প্রেমে সম্পত্তি বেচে ব্রাজিলে প্রতারিত রাজমিস্ত্রি প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন এ মাসেই বাড়তি বেতন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ ভর্তি দুটি ফ্যান ও বাতির বিল লাখ টাকা মাদক নির্মূলে অভিযানে গিয়েছিলাম, চাঁদাবাজি নয়: ইশরাক শিক্ষামন্ত্রী: প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম হুমায়ুন কবির -: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় প্রবাসীর বাড়ির পথ আটকে বেড়া, জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ লক্ষ্মীপুরে পাঁচ প্রকৌশলীর বদলি: দুর্নীতির শাস্তি কি কেবল স্থানান্তর?

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান মৃত্যুর ঘটনা মামলায় গ্রেপ্তার এক যুবক

প্রতিবেদকের নাম

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যার ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব নামের ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ১৭ অক্টোবর মধ্যরাতে দুর্গাপুর পৌরশহরের পুরাতন সিনেমা হল রোড এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। গ্রেপ্তার অপূর্ব দুর্গাপুরের উকিলপাড়ার শমসের আলীর ছেলে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানিয়েছেন, অপূর্ব স্থানীয় সন্ত্রাসী তাজুল ইসলামের সহযোগী হিসেবে পরিচিত।

এর আগে গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামের নিজ বাড়ির পাশের একটি দোকানে এই হত্যাকাণ্ড ঘটে। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের অদূরে অবস্থিত সেই দোকানে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি প্রাণ হারান। সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে স্থানীয় নানা অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে তিনি নিয়মিত লেখালেখি করতেন।

নিহত সাংবাদিক আলিফের গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। ঘটনার পর থেকে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ জড়িতদের শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ