বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরান চুক্তির ৩০০ বিলিয়ন ডলার তহবিলের অর্ধেকের বেশি নিশ্চিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার সারাদেশে বৃষ্টির আভাস, ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ হিলারি ক্লিনটন: ইরানের সঙ্গে সমঝোতা নেতানিয়াহুর জন্য চূড়ান্ত আঘাত সেনেগালকে ৩-১ গোলে হারাল ফ্রান্স মার্কিন নৌ অবরোধ এলাকা অতিক্রম করল ইরানি তেলবাহী ট্যাংকার ইরান-মার্কিন চুক্তি নেতানিয়াহুর জন্য অপমানজনক পরাজয়: ইসরায়েলি বিশ্লেষক মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভোলায় গৃহবধূ মিতু হত্যার প্ররোচনা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার-৩ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলে নেয়ামুল বাশিরের লাশ

প্যারাগুয়েকে উঁড়িয়ে দিয়ে ইতিহাস গড়া জয় যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক ঃ

প্রথমার্ধে একছত্র আধিপত্য দেখাল স্বাগতিক যুক্তরাষ্ট্র। একের পর এক আক্রমণে আভাস দিল প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসানোর। তবে দ্বিতীয়ার্ধে সেই ধার কিছুটা কমলো। তেমন আক্রমণ না দেখা গেলেও ইতিহাস গড়ে প্যারাগুয়েকে হারিয়েছে স্বাগতিকরা।

আজ শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল স্বাগতিকরা। ‘ডি’ গ্রুপের ম্যাচে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।

প্যারাগুয়ের জালে চারবার বল জড়িয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের মহারণে প্রথমবার প্রতিপক্ষের জালে চার গোল দেওয়ার রেকর্ড গড়ল তারা। এই ম্যাচটি হয়ে থাকল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি বার বল জড়ানোর রেকর্ডের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। গতিময় ফুটবলে কাঁপিয়ে দিচ্ছিল প্যারাগুয়ের ডিফেন্স। ফলাফল পেতেও সময় লাগেনি তাদের। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। স্বাগতিকদের দুর্দান্ত এক আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের নিজেদের জালেই বল জড়ান প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া।

গোল পেয়ে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। একের পর এক ভীতি ছড়াতে থাকে প্যারাগুয়ের ডিফেন্স। ম্যাচের ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ফোলারিন বালোগান। ক্রিশ্চিয়ান পুলিসিকের পাস থেকে বক্সের মধ্যে বল পান বালোগান। ডান পায়ের দারুণ নিচু শটে বল জালে জড়ান তিনি।

এরপর আরো একবার প্যারাগুয়ের জালে বল জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেটি কাটা পড়ে অফসাইডের জালে। তবে যোগ করা সময়ের শেষ মিনিটে আবারও জাল খুঁজে নেয় যুক্তরাষ্ট্র।

মাঝমাঠ থেকে বাড়ানো বল খুঁজে নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন বালোগান। সামনে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন তিনি। পূরণ করেন নিজের দ্বিতীয় গোল।

ব্যবধান আরো বাড়তে পারত। কিন্তু মাঝে দারুণ কয়েকটি সেভে ব্যবধান বাড়তে দেননি প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

বিরতিতে থেকে ফিরে ডিফেন্স সামলে আক্রমণে ওঠার চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র। তবে প্যারাগুয়ের জমাট রক্ষণে সেটি কাজে আসছিল না। খুঁজে পাচ্ছিল না জাল।

উল্টো ম্যচের ৭৩তম মিনিটে যুক্তরাষ্ট্রের জালে বল জড়িয়ে দেন প্যারাগুয়ের মৌরিসিও। এন্সিওর পাস থেকে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে জাল খুঁজে নিতে ভুল করেননি তিনি।

ম্যাচের একেবারে অন্তিম সময়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস গড়া গোলটি করেন জিওভানি রেইনা। বক্সের মধ্যে থেকে কার্ল শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। উল্লাসে ভেসে ওঠে পুরো গ্যালারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ