সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অটোরিকশার পার্কিং চার্জ কমানোর দাবীতে সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও খুলনায় পাঁচ মাস পর কবর থেকে বিএনপি নেতা কচির মরদেহ উত্তোলন পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত সৈয়দপুরের শ্রম কল্যান কেন্দ্র ছাতকে বিভিন্ন আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মেহেরপুরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন ও চারা বিতরণ গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ৭.৭ সুপার সেভিংস সেল: বিশাল ছাড়, জ্যাকপট পুরস্কার ও এক্সক্লুসিভ ব্র্যান্ড অফারে কেনাকাটার দারুণ সুযোগ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত ৯ লক্ষাধিক টাকার ঋণ ও গাছের চারা বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতসহ ঋণের চেক বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

নিজস্ব প্রতি‌বেদক ঃ

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন।

আজ (৬ জুলাই) সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া যুবরাজের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময়সূচি দুই দেশের সরকারের পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সৌদি যুবরাজের পাঠানো চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ