পরিমাপ অধ্যায়ের গাণিতিক সমস্যাসমূহ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য গণিতের অষ্টম অধ্যায় বা পরিমাপের ওপর দক্ষতা অর্জন করা জরুরি। নিচে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো
- ১ কিলোমিটার = ১০০০ মিটার।
- ১ হেক্টর = ১০০০০ বর্গমিটার।
- ১ সপ্তাহে ১৬৮ ঘণ্টা।
- বাংলা সালে ৩১ দিনে মাস হয় ৬টি।
- ১ ঘণ্টায় ৩৬০০ সেকেন্ড।
- ১ লিটার = ১০০০ ঘন সেন্টিমিটার।
- গাড়ির ওজন প্রকাশের একক মেট্রিক টন।
- ৫ মিটার = ৫০০ সেন্টিমিটার।
- ২ কেজি = ২০০০ গ্রাম।
- ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত বিংশ শতাব্দী।
- একটি ত্রিভুজের ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার এবং উচ্চতা ৩০ মিটার হলে ভূমি ১৪.৪ মিটার।
- মনীষা ১ ঘণ্টায় ৩ কিমি হাঁটতে পারে, ২ ঘণ্টায় সে ৬০০০ মিটার হাঁটতে পারবে।
- ১০০ সেন্টিমিটার = ১০০০ মিলিমিটার।
- ৮ কিমি. = ৮০০০ মিটার।
- ৮ কেজি ৯ ডেকাগ্রাম ৫ গ্রাম = ৮০৯৫ গ্রাম।
- ১৯৬২ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে ছিল।
- ২৪ ঘণ্টায় ঘড়িতে ঘণ্টা শুরু হয় শূন্য থেকে।
- ২৪ ঘণ্টায় ঘড়িতে পূর্বাহ্ন এবং অপরাহ্ণ ব্যবহার করা হয় না।
- ১ ঘনমিটার = ১০০০ লিটার।
- ১ কুইন্টাল = ১০০ কেজি।
- ৮৪০ কেজি = ০.৮৪ মেট্রিক টন।
- ১০০০ গ্রাম = ১ কেজি।
- ২ লিটার = ২০০০ ঘন সেন্টিমিটার।
- ৬০০০ মিটার = ৬ কিমি।
- ২০০০ ঘন সেন্টিমিটার = ২ লিটার।
- ৬ লিটার পানি ২৫০ মিলির ২৪টি বোতলে রাখা যাবে।
- তরল পদার্থ পরিমাপের মূল একক লিটার।
- একটি বইয়ের ওজন ৭৮ গ্রাম হলে এরূপ ১৮টি বইয়ের মোট ওজন ১ কিলোগ্রাম ৪০৪ গ্রাম।
- ১০০০ লিটার = ১ ঘনমিটার।
- ৭ কেজি ৩২ ডেকাগ্রাম ৭৩ গ্রাম সমান ৭৩৯৩ গ্রাম।
- ২৩৪ কেজি থেকে ১৭৭ কেজি ৮০ গ্রাম বিয়োগ করলে ৫৬.৯২ কেজি হবে।
- ৩ ডেকামিটার + ১১০০ ডেসিমিটার = ২৫০ মিটার।
- ১১ কিমিকে ডেকামিটারে প্রকাশ করলে ১১০০ ডেকামিটার হয়।
- রাইন ১ মিনিটে হাঁটে ৮০০ সেমি, সে ১০ মিনিটে ৮০ মিটার হাঁটবে।
- ৮ কেজি ৮ গ্রামকে হেক্টোগ্রামে প্রকাশ করলে ৮০.০৮ হয়।
- দৈর্ঘ্য পরিমাপের একক মিটার।
- ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন।
এই অনুশীলনগুলো শিক্ষার্থীদের গণিতের মৌলিক বিষয়গুলো বুঝতে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে সহায়তা করবে। এই প্রস্তুতির দায়িত্ব পালন করেছেন মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা। ৩৬০০, ৭) ১০০০, ৮) মেট্রিক টন, ৯) ৫০০, ১০) ২০০০, ১১) বিংশ, ১২) ১৪.৪, ১৩) ৬০০০, ১৪) ১০০০, ১৫) ৮০০০, ১৬) ৮০৯৫, ১৭) ২৯, ১৮) শূন্য, ১৯) অপরাহ্ণ, ২০) ১০০০, ২১) ১০০, ২২) ০.৮৪, ২৩) ১০০০, ২৪) ২০০০, ২৫) ৬, ২৬) ২০০০, ২৭) ২৪, ২৮) লিটার, ২৯) ১৮।