শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হাইকোর্টের স্থিতাবস্থা আদেশের পরও মোহাম্মদপুরের জনতার বাজারে তালা, অভিযোগ উদ্যোক্তাদের জামালপুরে মিটার সংযোগ ছাড়াই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল, এলাকায় তোলপাড় বদলি হলেন ‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয় ২০৭৮ কোটি টাকার আলেকসান্দার ইসাকের ফর্মে ফেরা: লিভারপুলের জয়ে জোড়া গোল কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে আহত অর্ধশতাধিক ওষুধের মতো কাজ করছে আমাদের লংমার্চ, চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: শিমরাইলে লংমার্চে জামায়াত আমীর

প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

প্রতিবেদকের নাম

নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল পিকআপভ্যানটি। পথে নারান্দিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সারবোঝাই ট্রাকের সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ