সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: ৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে: মাহদী আমিন রাজধানীর ডেমরায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত ইরানের বিরুদ্ধে এককভাবে যুদ্ধের সক্ষমতা নেই ইসরায়েলের: আইআরজিসি কর্মকর্তা প্রেক্ষাপট: শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ছয় মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ মতবিনিময় সভা ভূমধ্যসাগরে ১১ জনের মৃত্যু: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব: ৪ বিভাগে ভারি বর্ষণ ও সমুদ্রবন্দরে সতর্ক সংকেত নরওয়েতে মেরু ভালুকের ঘুম ভাঙিয়ে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র

প্রেক্ষাপট: ৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে: মাহদী আমিন

প্রতিবেদকের নাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বিএনপি সরকারের গত ছয় মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এখন ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হয়েছে। এখন অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের সুযোগ নেই।

মাহদী আমিন বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন গড়ে তোলা হয়েছে। গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনি ইশতেহারে দেওয়া কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ২০০টি ইলেকট্রনিক বাস আনা হচ্ছে। এছাড়া অর্থনীতিতে সংস্কার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজও অনেকটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দায়িত্ব গ্রহণের ছয় মাসে সরকার জনগণের বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে বলেও তিনি দাবি করেন।

মাহদী আমিন আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। সরকারের এই যাত্রায় জনগণের অংশগ্রহণ ও সমর্থন অব্যাহত রয়েছে এবং রাষ্ট্র পুনর্গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ