সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়ে জনগণ বলবে: স্বরাষ্ট্রমন্ত্রী উপসচিব পদে পদোন্নতি পেলেন প্রশাসনের ২৭৭ কর্মকর্তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স সালমান ১২ মাসে ২৩ কেজি ওজন কমালেন নেহা ধুপিয়া: মায়েদের জন্য দিলেন বিশেষ বার্তা ঝিনাইদহের মহেশপুরে তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষ উদ্ধার করল প্রশাসন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ প্রকৌশলীকে লটারির মাধ্যমে একযোগে বদলি প্রেক্ষাপট: সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী জাতিসংঘের আল-কায়েদা বিষয়ক প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের আল-কায়েদা বিষয়ক প্রতিবেদন অনুমাননির্ভর, গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায়, ৬২ হাজার টাকা ও মুঠোফোন সম্পদ সংক্রান্ত ঘটনায়

বিদ্যুৎ সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত পরিকল্পনা ও পদক্ষেপকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা থেকে শুরু করে জেলা-উপজেলার মানুষ বর্তমানে যে বিদ্যুৎ বিভ্রাটের কষ্ট ভোগ করছেন, তা মূলত পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের ভুল নীতিরই ফসল। দেশের মানুষ যে স্বৈরাচারকে বিতাড়িত করেছে, তাদের অদূরদর্শী সিদ্ধান্তের কারণেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের দল এবং দেশের স্বার্থেই তারা কাজ করে যাচ্ছে। আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে সরকার আগামী ১০ বছরের জন্য বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের পরিকল্পনা তুলে ধরবে বলে তিনি আশ্বস্ত করেন।

এর আগে, ঢাকা থেকে সড়কপথে যাত্রা করে সকাল ১১টা ২৪ মিনিটে প্রধানমন্ত্রী পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছান। সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে তিনি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক সূচনা করেন। উল্লেখ্য, ঢাকার বাইরে এবারই দ্বিতীয়বারের মতো এই কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী এরপর কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এছাড়া বেলা একটায় তার জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদানের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনগণ যেহেতু বিএনপিকে নির্বাচিত করেছে, বিএনপি দেশের মানুষের দল।

আগামী ২৭ তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে।

সেই জাতীয় সংসদের অধিবেশন আপনাদের দল, আপনাদের সরকার, দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে-কীভাবে আমরা ইনশাআল্লাহ আগামী ১০ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করবো।’ এর আগে ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল ১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ