শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

বিশ্বকাপ উন্মাদনায় সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১ দিন বাকি| আর এই বিশ্বমঞ্চের ২০২৬ মহারণকে সামনে রেখে সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য ও দৃষ্টিনন্দন আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে|

বুধবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার ˆহমবালা বালিকা উচ্চ বিদ্যালয় গেট থেকে বিশাল ব্রাজিলের পতাকা নিয়ে মিছিলটি বের করা হয়| মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়|

মিছিলে অংশ নেওয়া হাজারো সমর্থক ব্রাজিলের জার্সি ও পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন| এ সময় ব্যান্ড পার্টি ও সাউন্ড সিস্টেমের তালে তালে নাচ-গান এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা| সমর্থকদের আনন্দ-উল্লাস দেখতে সড়কের দুই পাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়|

এ সময় ব্রাজিল সমর্থকরা বলেন, ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই তারা নিজেদের অর্থ ব্যয় করে এই আয়োজনে অংশ নিয়েছেন| অতীতের মতো এবারও ব্রাজিল বিশ্বকাপে সাফল্য অর্জন করবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে বলে আশা করেন|

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ