শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরেই সিটি করপোরেশনসহ ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারের ছয় মাসের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে: রুহুল কবির রিজভী স্থল নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আফগানিস্তানের বাদাখশানে বিস্ফোরণে মেয়র নিহত: দুই সপ্তাহে দ্বিতীয় উচ্চপদস্থ কর্মকর্তার প্রাণহানি বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কৌশল সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহত ৩, আহত ১০ বাংলাদেশ-সৌদি সরাসরি ফ্লাইট বাড়ছে ৮৪টি, কার্যকর হবে ৫ মার্চ থেকে প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ‘ওয়ান্ডারমাইন্ড’-এর বিরুদ্ধে মামলা আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিচেল স্টার্কের সঙ্গে তর্কে জড়ালেন মিরাজ, ধারাভাষ্যকার পন্টিংয়ের সমর্থন

ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী

প্রতিবেদকের নাম

ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া সরকারের আর কোনো উপায় নেই। বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে তার ব্যক্তিগতভাবে কিছু করার নেই। এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব নয়। তিনি বলেন, বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এফএসআরইউ নষ্ট হয়ে যাওয়ায় জোর করে তা দ্রুত সারিয়ে তোলার সুযোগ নেই। প্রকৌশলীরা যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেই অনুযায়ী কাজ চালিয়ে যেতে হচ্ছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও জানান, মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিদেশ থেকে আসার ২৪ ঘণ্টার মধ্যেই তা সাইটে পৌঁছে দেওয়া হয়েছে। এফএসআরইউ মেরামতের মূল দায়িত্ব এর মালিকানা প্রতিষ্ঠান আমেরিকান কোম্পানির। তবে জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সংকট নিরসনে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ‘কিছু কিছু জিনিস তো বুঝতে হবে, এটা আমাদের নিজের হাতের মধ্যে নেই।

ইঞ্জিনিয়াররা কাজ করছেন এফএসআরইউতে, এছাড়া আমার কিছু করার নেই।’

এখন এফএসআরইউ খারাপ হয়ে গেছে, আমি তো জোরজবরদস্তি করে বলতে পারব না যে সারিয়ে দাও।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ