শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ময়মনসিংহে বাস ও সিএনজি সংঘর্ষে ৭ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী ‘রাজীব পরিবহন’-এর একটি বাস বিপরীতমুখী মুক্তাগাছাগামী অটোরিকশাটিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং পরে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে। পাশাপাশি উদ্ধারকারী দলও সেখানে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ