শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে কারচুপির অভিযোগের প্রমাণ চেয়ে ১২৪ আমলার চিঠি পটুয়াখালীতে ফুটবল নিয়ে বিরোধে তরুণের মৃত্যু, স্বজনদের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বলে তোপ দাগলেন রাশেদ খাঁন দিল্লিতে বিক্ষোভ ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়সহ আটক একঝাঁক নেতা প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, বিক্ষোভে উত্তাল রাজধানী এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে ফের পরীক্ষার সুযোগের পরিকল্পনা দিল্লির বিক্ষোভ ঠেকাতে সিজেপি কর্মীদের ধরপাকড় ও তৎপরতা বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন: সরকারি সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯

মাগুরা জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মাগুরা প্রতিনিধি ঃ

মাগুরা জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ৩০ জুন বেলা ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।

বাজেটে আয় ধরা হয়েছে ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা এবং ২০২৬-২৭ অর্থবছরের জন্য সমপরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে।

বাজেট উপস্থাপনকালে জানানো হয়, জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও সংস্কার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

একই সঙ্গে জেলা পরিষদের নিজস্ব আয় বৃদ্ধি, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং জনগণকে আরও কার্যকর সেবা প্রদানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হৃদয় পারভেজ, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফারুকুজ্জামান, বিএনপি নেতা কুতুবুদ্দিন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ