মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মুরগি বাঁচাতে গিয়ে চালকের হঠাৎ ব্রেক: মামলা করে উল্টো জরিমানা যাত্রীর টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়িসহ ১৫ ভবনে আগুন, থানা জনশূন্য পোশাকশ্রমিকদের মজুরি: মালিকের প্রস্তাব ১৫৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার দত্তের বাজারে প্রতি হাটে বিক্রি হচ্ছে ১০ লাখ টাকার মাছ পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন প্রত্যর্পণ চুক্তিতে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্য প্রতিমন্ত্রী জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে এক বছর পার করলেন মলি ফ্যালকো কিউআর কোড কী ও কেন এর জনপ্রিয়তা বাড়ছে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দেশে হাম ও উপসর্গে এক দিনে আরও ৯ জনের মৃত্যু

মুরগি বাঁচাতে গিয়ে চালকের হঠাৎ ব্রেক: মামলা করে উল্টো জরিমানা যাত্রীর

প্রতিবেদকের নাম

সড়কে হুট করে চলে আসা একটি মুরগিকে বাঁচাতে গিয়ে হঠাৎ ব্রেক কষেছিলেন গাড়িচালক। এতে গাড়িতে থাকা এক নারী যাত্রী আঘাত পান। ঘটনাটিতে চালকের অবহেলাকে দায়ী করে আদালতে মামলা ঠুকে দেন ওই যাত্রী। তবে দীর্ঘ শুনানি শেষে বিচারক জানিয়ে দিয়েছেন, এমন পরিস্থিতিতে চালকের কোনো ভুল ছিল না। ফলে মামলাটি খারিজ করার পাশাপাশি আইনি খরচ মেটাতে উল্টো ওই নারীকেই ১৫ হাজার সিঙ্গাপুরি ডলার প্রদানের নির্দেশ দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া (সিএনএ) ও দ্য স্ট্রেইটস টাইমসের তথ্যানুযায়ী, ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি। সেদিন ইয়োভন চেন কিয়ানইউন নামের এক নারী ট্যান টেং কিয়াত নামের এক চালকের ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করছিলেন। পথিমধ্যে হঠাৎ গাড়ির সামনে একটি মুরগি চলে আসলে দুর্ঘটনা এড়াতে ট্যান সজোরে ব্রেক চাপেন। এতে ধাক্কা লেগে চেন আহত হলেও আদালতের নথিতে তাঁর আঘাতের বিশদ বিবরণ প্রকাশ করা হয়নি। তবে রায়ের নথিতে তার আঘাতের ধরন বিস্তারিত জানানো হয়নি।

ঘটনার বিবরণ নিয়ে পরবর্তীতে যাত্রী ও চালকের মধ্যে ভিন্নমত দেখা যায়। চালক ট্যানের ভাষ্যমতে, মুরগিটি উড়ে এসে সরাসরি গাড়ির গতিপথে পড়েছিল। অন্যদিকে চেনের দাবি ছিল, প্রাণীটি আগেই রাস্তায় অবস্থান করছিল। এমনকি সেটি পোষা নাকি জঙ্গল ফাউল বা বুনো মুরগি ছিল, তা নিয়েও দুজনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। তবে জেলা বিচারক জোনাথন এনজি পাং এরন উল্লেখ করেন, মুরগিটির হঠাৎ উপস্থিতির কারণে সামনের গাড়ি এবং পরবর্তীতে ট্যান ব্রেক করতে বাধ্য হয়েছিলেন—এ বিষয়ে উভয় পক্ষই একমত। ফলে চালকের তাৎক্ষণিক সিদ্ধান্তকে কোনোভাবেই অবহেলা বলা যায় না।

মামলার চূড়ান্ত রায়ে বিচারক এনজি মন্তব্য করেন, শুধু একটি মুরগির সড়ক পার হওয়ার ঘটনার বিচার করতেই আদালতকে এই মামলা পর্যন্ত আসতে হয়েছে। তিনি পর্যবেক্ষণে উল্লেখ করেন, অসম্পূর্ণ এই পৃথিবীতে প্রতিটি অনিচ্ছাকৃত ক্ষতি বা দুর্ঘটনার জন্য আইন কাউকে না কাউকে দায়ী হিসেবে সাব্যস্ত করতে পারে না। এমন কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যা মানুষের দৈনন্দিন জীবনেরই একটি অংশ। আদালত চেনকে ‘নির্দোষ যাত্রী’ হিসেবে স্বীকার করলেও চালকের ওপর দায় চাপানো যুক্তিযুক্ত নয় বলে মনে করেন। শেষ পর্যন্ত মামলাটি নিষ্পত্তি করে চেনকে ১৫ হাজার সিঙ্গাপুরি ডলার আইনি ব্যয় পরিশোধের আদেশ দেওয়া হয়। পরে চালকের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা করেন তিনি। তাই দুর্ঘটনার জন্য তাকে অবহেলার দায়ে অভিযুক্ত করা যায় না। বিচারকের ভাষায়, ‘একটি মুরগির রাস্তা পার হওয়ার কারণে সৃষ্ট এই ঘটনা দুর্ভাগ্যজনক হলেও নিঃসন্দেহে জীবনের অনিবার্য উত্থান-পতনেরই অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ